জেলা 

পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিধায়ক নারায়ণ গোস্বামীর পরিচালনায় অশোকনগর বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিশাল জনসভা

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন,অশোকনগর : উঃ চব্বিশ পরগনা জেলার অশোকনগর বিধানসভা এলাকার তরুলিয়াতে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। এলাকার জনপ্রিয় বিধায়ক নারায়ণ গোস্বামী পরিচালনায় অশোকনগর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকের সভা কার্যত জনসমুদ্রে রূপান্তরিত হয়। আজ মঙ্গলবার এই সভাকে ঘিরে এলাকার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। জনপ্রিয় বিধায়ক নারায়ণ গোস্বামী পরিচালনায় আজকের এই সভায় তৃণমূল কংগ্রেসের মন্ত্রী বিধায়ক ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার বিকালে অশোকনগরের রাজিবপুর-বিড়া অঞ্চলের জনসভায় উপস্থিত থেকে বিরোধীদলগুলোকে তুলোধুনো করেন পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী মোঃ গোলাম রব্বানী,ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা, স্থানীয় বিধায়ক শ্রী নারায়ন গোস্বামী, জেলা তৃণমূল কংগ্রেসের লড়াকু মুখ তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ,আরসাদ উদ জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী তথা বাংলার জনদরদি মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যে দলের কর্মীদের সঙ্গে আলাপচারিতায় তখন বাংলার বিভিন্ন স্থানে তৃণমূল কংগ্রেস সৈনিকরা ব্যাপকহারে প্রচারাভিযানে ঝাঁপিয়ে পড়েছে।

উক্ত জনসভায় রাজ্য সরকারের মন্ত্রী গোলাম রব্বানী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন আগামী পঞ্চায়েত নির্বাচনে বিরোধী দলের কোনো স্থান থাকবে না। উন্নয়নের ছোঁয়ায় তৃণমূল কংগ্রেসের জয় হবেই।

স্থানীয় বিধায়ক শ্রী নারায়ন গোস্বামী বলেন, বিগত বিধানসভা নির্বাচন যেভাবে এখানকার মানুষ তৃণমূল কংগ্রেসকে নির্বাচিত করেছে ঠিক তেমনি আগামী পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়ী করবে তৃণমূল কংগ্রেসকে।ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা তাঁর ঝাঁঝালো কন্ঠে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য বিরোধী দলকে তুলোধুনো করার পাশাপাশি মা মাটি মানুষের সরকারের নেতৃত্বে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল জয় নিয়ে আশাবাদী।

জেলা তৃণমূল কংগ্রেসের লড়াকু মুখ তথা পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি একেএম ফারহাদ বলেন মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি ও যুব সমাজের নয়নের মনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় যেভাবে উন্নয়নের জোয়ার বইছে আগামী দিনগুলোতে ভারতের সর্বত্র পৌঁছে দিতে বদ্ধপরিকর দলীয় কর্মীরা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ