কলকাতা 

Fire Accident: ট্যাংরার প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢাকলো সমগ্র এলাকা, আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দশটি দমকলের ইঞ্জিন

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : দাউদাউ করে জ্বলছে কলকাতার ট্যাংরায় একটি প্লাস্টিক কারখানা। সমগ্র এলাকায় কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। আজ সোমবার সকালে ট্যাংরার কিলখানার কাছে অবস্থিত একটি প্লাস্টিক কারখানায় আগুন ধরে যায় । শেষ খবর পাওয়া পর্যন্ত বেলা বারোটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। ইতিমধ্যে দশটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে তা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারা যায়নি, কিন্তু আগুন ছড়িয়ে গেছে অনেকটাই। ফলে বিধ্বংসী কান্ড কোথায় গিয়ে শেষ হবে তা এখনই বলা যাচ্ছে না।

দমকলবাহিনী সূত্রে খবর, দুপুর ১২টা পর্যন্ত ওই আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। তবে ১০ টি দমকলের ইঞ্জিন ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে আগুন নেভানোর।কী করে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে দমকল বাহিনীর তরফে জানানো হয়েছে, তারা এখনই কারণ খোঁজার চেষ্টা করছে না। আপাতত ওই বিধ্বংসী আগুন নেভনোই তাঁদের একমাত্র লক্ষ্য। তবে আগুন নিয়ন্ত্রণে এলে এ ব্যাপারে তদন্ত শুরু হবে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ