কলকাতা 

কর্মশিক্ষা এবং শারীরশিক্ষার শিক্ষক নিয়োগে ১ ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক :  কর্মশিক্ষা এবং শারীরশিক্ষার শিক্ষক নিয়োগে ১ ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। আপাতত ১ ডিসেম্বর পর্যন্ত কোনও রকম নিয়োগ প্রক্রিয়া চালাতে পারবে না রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। শুক্রবার এই নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু।

কর্মশিক্ষা এবং শারীরশিক্ষার জন্য যাঁরা ইতিমধ্যে সুপারিশপত্র পেয়ে গিয়েছেন, তাঁদেরও নিয়োগপত্র দিতে মধ্যশিক্ষা পর্ষদকে নিষেধ করল হাই কোর্ট। পাশাপাশি শূন্যপদ নিয়ে রাজ্যের অবস্থান জানতে চেয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল। আগামী ২৮ নভেম্বরের মধ্যে এই হলফনামা জমা দিতে হবে। ৩০ নভেম্বর পরবর্তী শুনানি।

এ দিকে শুক্রবার আদালতে প্রশ্নের মুখে পিছু হটল স্কুল সার্ভিস কমিশন। জানিয়ে দিল, অতিরিক্ত শূন্যপদে বাতিল হওয়া প্রার্থীদের নিয়োগের আবেদন তারা প্রত্যাহার করবে। কমিশনের আইনজীবী জানিয়েছেন, এই বিষয়ে কমিশনের চেয়ারম্যানের থেকে লিখিত নির্দেশিকাও এসেছে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ