কলকাতা 

দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের জেরে আগামীকাল শনিবার ব্যাহত হবে পরিষেবা

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক: আগামীকাল শনিবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের জেরে পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।আগামী কাল ১৯ নভেম্বর অর্থাৎ মাসের তৃতীয় শনিবার ধর্মঘটে (Bank Strike) শামিল হতে চলেছে বেসরকারি ব্যাংকগুলি। যার জেরে মাসের তৃতীয় শনিবার ব্যাংক পরিষেবা পুরোদমে পাওয়ার কথা থাকলেও বঞ্চিত হবেন গ্রাহকরা। বড়সড় ধাক্কা খাবে ওইদিনের কাজকর্ম।

অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনAIBEA’র সাধারণ সম্পাদক সি এইচ ভেঙ্কটচালামের বক্তব্য, অনেক ক্ষেত্রে ব্যাংকগুলির মধ্যে সমন্বয় বজায় না রেখে সর্বসম্মতিক্রমে গৃহীত নীতি, সিদ্ধান্ত লঙ্ঘন করা হচ্ছে। দ্বিপাক্ষিক বৈঠকে যা যা ঠিক করা হয়েছিল, তা মানা হচ্ছে না। যার জেরে কর্মীরা চাকরিক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভুগছেন, যা কাম্য নয়।

এসবের প্রতিবাদে এবং নিজেদের সুরক্ষার দাবিতে ১৯ নভেম্বর দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানান তিনি। এও বলেন, ”প্রতিবাদ, বিক্ষোভ, ধর্মঘট ছাড়া নিজেদের দাবি আদায়ের আর কোনও পথ খোলা নেই AIBEA’র কাছে। তাই গ্রাহকদের সমস্যা সত্ত্বেও এই পথে হাঁটতে হচ্ছে।”

ইতিমধ্যেই ব্যাংক অফ বরোদা-সহ (Bank of Baroda) একাধিক ব্যাংকের তরফে নোটিস দিয়ে গ্রাহকদের জানানো হয়েছে, মাসের তৃতীয় শনিবার হলেও ১৯ তারিখ ব্যাংকের কাজ হবে না। যদিও সাধারণ কর্মচারী ও অফিসাররা এর আওতায় পড়েন না, কিন্তু তাঁরাও ধর্মঘটে শামিল হওয়ায় গ্রাহকদের পরিষেবা দেওয়া সম্ভব হবে না। তবে ডিজিটাল পরিষেবা মিলবে বলেই আশ্বাস ব্যাংক কর্তৃপক্ষের। অর্থাৎ এটিএম এবং ই-ব্যাংকিংয়ের কাজ চলবে যথারীতি।

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ