লটারিতে ৫০ লক্ষ টাকা পেয়েছিলেন গরু পাচার মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত এনামুল হক দাবি সিবিআইয়ের
বাংলার জনরব ডেস্ক : অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে সুকন্যা মন্ডলের পর এবার লটারি কাণ্ডের নাম জড়িয়ে গেল গরু পাচার মামলার প্রধান অভিযুক্ত এনামুল হকের।সিবিআই সূত্রে দাবি, গরু পাচারকাণ্ডে অভিযুক্ত এনামুল হকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে আরও একটি লটারির তথ্য মিলেছে।
গরু পাচারকাণ্ডে সিবিআইয়ের তদন্তে এবার সামনে আসছে লটারি কেলেঙ্কারি। এবার ৬ নম্বর লটারি জেতার তথ্য সামনে এল। সিবিআই সূত্রে দাবি, গরু পাচারকাণ্ডে অভিযুক্ত এনামুল হকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে আরও একটি লটারির তথ্য মিলেছে। ২০১৭ সালে ওই লটারিতে এনামুল ৫০ লক্ষ টাকা পেয়েছিলেন বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি।
তাহলে কি এইভাবে লটারির মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছে, এই প্রশ্ন উঠছে। এর আগে অনুব্রত মণ্ডলের নামে ১০ লক্ষ ও এক কোটি টাকা লটারির দাবি করা হয় সিবিআই সূত্রে।তাঁর কন্যা সুকন্যার নামে যথাক্রমে ২৫ লক্ষ, ২৬ লক্ষ ও ৫১ লক্ষ টাকার লটারি উঠেছিল বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।
বাবা অনুব্রত ও মেয়ে সুকন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে, ৫ বার লটারি জেতার হদিশ পেল CBI। তাদের দাবি, ২০১৯ সালে অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্টে লটারি জেতার ১০ লক্ষ টাকা ঢোকে। ওই বছরেই তাঁর মেয়ের অ্যাকাউন্টে ঢোকে ২৫ ও ২৬ লক্ষ টাকা। CBI সূত্রে দাবি করা হচ্ছে, তারা যে নতুন ৫০ লক্ষ টাকার হদিশ পেয়েছে, সেই টাকা সুকন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছিল ২০২০-র জানুয়ারি মাসে। আর অনুব্রত মণ্ডল ১ কোটি টাকার লটারি জিতেছিলেন ২০২১-এ।

