পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল সি বি আনন্দ বোস
বাংলার জনরব ডেস্ক : পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হচ্ছেন সি বি আনন্দ বোস আজ রাষ্ট্রপতি ভবন থেকে এই ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতি ভবন থেকে এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে,‘‘সি ভি আনন্দ বোসকে পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হল। তিনি যে দিন থেকে দায়িত্ব নেবেন সেদিন থেকেই এই নির্দেশ কার্যকর হবে।’’
দীর্ঘদিন ধরে প্রশাসনিক রাজনীতির সঙ্গে জড়িয়ে রয়েছেন আনন্দ। কেন্দ্রীয় রাজনীতিতে যদিও তাঁর পরিচয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ম্যান অফ আইডিয়া’ হিসাবে। যার বাংলা অর্থ হতে পারে ‘ভাবনা পুরুষ’।
পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি হওয়ার পর এ রাজ্যের অস্থায়ী রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেন লা গণেশন।

