আসন্ন হাই মাদ্রাসা, আলিম, ফাজিল পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো আলিপুরে
বিশেষ প্রতিবেদন, কলকাতা : করোনা প্রকোপের কারনে বিগত কয়েক বছর পঠন পাঠন ক্ষতিগ্রস্ত হলেও পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় শিশুদের শিক্ষার মানোন্নয়নে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করার ফলেই একদিকে যেমন ড্রপ আউটের সংখ্যা কমেছে, তেমনি শিক্ষা প্রতিষ্ঠানে গরীব মেধাবী শিক্ষার্থীদের আগমন বৃদ্ধি পেয়েছে।

উল্লেখ্য ২০২৩ সালের হাই মাদ্রাসা,আলিম, ফাজিল পরীক্ষা শুরু হচ্ছে আগামী বছর ফেব্রুয়ারি ২৩ থেকে ১৩ ই মার্চ পর্যন্ত। পরীক্ষা বিষয়ক ডিএলএসি টিমের গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয় দঃ চব্বিশ পরগনা জেলা ডি.আই সুজিত কুমার মাইতির সভাপতিত্বে। উক্ত আলোচনায় রাজ্য সরকারের শিক্ষার মানোন্নয়নে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন মাদ্রাসা শিক্ষা পর্ষদের অন্যতম সদস্য তথা প্রতিনিধি দলের অন্যতম সদস্য একেএম ফারহাদ। তিনি আশা প্রকাশ করে বলেন প্রশাসনের সহযোগিতা, শিক্ষক শিক্ষিকাদের প্রচেষ্টায় খুব ভালো ভাবে পরীক্ষার সমস্ত কর্মসূচি রূপায়িত হবে বলে জানান একেএম ফারহাদ।

আলোচনায় উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে পরীক্ষার সাফল্য কামনা করেন ডোমা অপূর্ব কুমার বিশ্বাস। আলোচনায় ছিলেন এ.আই দীপক ভঞ্জ, প্রতিনিধি দলের সদস্য চম্পক নাগ, মনজুর আহমেদ,আবু সুফিয়ান পাইক, তৌহিদ আহমেদ,শেখ গোলাম মহিউদ্দিন।

