রক্তে শর্করার মাত্রা কমে গিয়ে শিলিগুড়ি সফরে এসে অসুস্থ হয়ে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ী
বাংলার জনরব ডেস্ক : শিলিগুড়িতে অসুস্থ হয়ে পড়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ী।আজ বৃহস্পতিবার শিলিগুড়ির শিবমন্দির থেকে সেবকের ক্যান্টনমেন্ট পর্যন্ত দীর্ঘ একটি রাস্তার শিলান্যাস করতে এসেছিলেন নিতিন। অনুষ্ঠান চলাকালীন সময়ে মঞ্চেই অসুস্থ বোধ করেন তিনি। তার পর তাঁকে নামিয়ে নিয়ে আসা হয় মঞ্চের পাশের গ্রিন রুমে। সেখানেই গ্রিন করিডর করে নিয়ে আসা হয় চিকিৎসক। সেখানেই তাঁকে স্যালাইন দেওয়া হয়।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রীর রক্তে শর্করার মাত্রা কমে গিয়েছে। তাঁকে স্যালাইন দেওয়া হয়েছে। গ্রিন রুমেই প্রাথমিক চিকিৎসা হয় মন্ত্রীর। এর পর তাঁকে দেখার জন্য শিলিগুড়ির এক চিকিৎসককে নিয়ে যাওয়া হয় গ্রিন করিডোর করে। তিনি নিতিনের চিকিৎসা শুরু করেন।
পরে দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তা নিতিনকে গাড়িতে নিজের বাড়ির উদ্দেশে রওনা দেন। মাটিগাড়ায় তাঁর বাড়িতে কেন্দ্রীয় মন্ত্রীর চিকিৎসার ব্যবস্থা করা হবে। তাঁদের সঙ্গে রয়েছেন চিকিৎসকও।

