বিজেপি সাংসদ দিলীপ ঘোষের পা,হাত ভেঙে,মুখটা সেলাই করে দেওয়ার হুমকি দিলেন বিধায়ক ইদ্রিস আলী
বিশেষ প্রতিনিধি: আজ ৯ই নভেম্বর বুধবার, বিধানসভার লবিতে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী বিজেপির সাংসদ দিলীপ ঘোষকে চরম হুঁশিয়ারি দিয়ে বলেন, উক্ত বিজেপি নেতা দিলীপ ঘোষের হাত পা ভেঙে, মুখটা সেলাই করে দেওয়া হবে।
বিধায়ক ইদ্রিস আলী আরো বলেন,এর কয়েকদিন আগে অসভ্য দিলীপ ঘোষ বলেছেন, “তৃনমূল কংগ্রেস কর্মীদের বুকে পা তুলে দেওয়া হবে”। “আমি বলে যাচ্ছি খবরদার খবরদার আর কোনদিন আমার গাড়ির সামনে আসবেন না উপর দিয়ে চলে গেলে বাবা মায়ের কোল খালি হয়ে যাবে,এল আই সি করে আসবেন” গতকাল পশ্চিম মেদিনীপুর জেলার নছিপুর বাসস্ট্যান্ডে এক দলীয় সভায় উপরিউক্ত কুকথা গুলো বলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

এ প্রসঙ্গে ইদ্রিস আলী যা বলেছেন তা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। আমরা এই খবরের সঙ্গে চ্যানেলের লিংকটা সংযুক্ত করে দিলাম আগ্রহীরা দেখে নিতে পারেন।
