দেশ 

দেশের আর্থিক শ্রীবৃদ্ধির জন্য নোটে লক্ষ্মী-গণেশের মুখ ছাপার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিল্লীর মুখ্যমন্ত্রীর

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক: দেশের আর্থিক শ্রীবৃদ্ধির জন্য নোটের একটি পিঠে থাকুক মহাত্মা গান্ধীর ছবি। আর অন্য পিঠে ফুটে উঠুক লক্ষ্মী-গণেশের মুখ প্রধানমন্ত্রীর কাছে এই প্রস্তাব দিয়ে চিঠি লিখেছেন, দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

এদিন দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, “অনেক সময়ই আমরা অনেক চেষ্টা করি। কিন্তু ঈশ্বরের আশীর্বাদ না থাকলে সুফল মেলে না। তাই প্রধানমন্ত্রীর (PM Modi) কাছে আমার আরজি, গণেশ ও লক্ষ্মীর ছবি দিয়ে নতুন নোট ছাপা হোক।” এখানেই থামেননি তিনি। নিজের বক্তব্যের সপক্ষে যুক্তি দিতে গিয়ে ইন্দোনেশিয়ার উদাহরণও টেনেছেন কেজরিওয়াল। তাঁর কথায়, “ইন্দোনেশিয়ার মতো মুসলিম দেশে গণেশের মুখ দেওয়া নোট রয়েছে। সেই দেশ পারলে আমরা কেন পারব না?” চিঠিতে কেরজিওয়াল আরও উল্লেখ করেন, ডলারের তুলনায় ক্রমেই পড়ে যাচ্ছে টাকার দাম। এমন পরিস্থিতিতে অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে ঈশ্বরের আশীর্বাদ অত্যন্ত প্রয়োজন।

উল্লেখ্য, এর আগে গুজরাটের জনসভায় ‘জয় শ্রীরাম’, ‘জয় শ্রীকৃষ্ণ’ ধ্বনি তুলতে দেখা গিয়েছিল AAP সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal)। এবছরের ডিসেম্বরেই সে রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে পাখির চোখ করে গুজরাট (Gujarat) সফরে গিয়ে কংস বধের বার্তা দিয়েছিলেন কেজরিওয়াল।

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ