ছুটি বাড়িয়ে নয়, ছাত্র স্বার্থে বিকল্প ভাবনা ভাবতে হবে আমাদের, নইলে ক্ষতি বাড়ার আশঙ্কা প্রকাশ করলেন প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক
নায়ীমুল হকের প্রতিবেদন: রাজ্যের স্কুলপড়ুয়াদের জন্য গ্রীষ্মের ছুটির মেয়াদ বেড়ে গেল আরো দশ দিন। ১৫ জুন পর্যন্ত গরমের ছুটির জায়গায় এখন তা বেড়ে হলো ২৬ জুন। সোমবার স্কুলে গরমের ছুটি নিয়ে নয়া এই বিজ্ঞপ্তি জারি করল স্কুলশিক্ষা দপ্তর। এই প্রসঙ্গে রাজ্যের শিক্ষামহল মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণাংশু মিশ্র বলেছেন: সুদীর্ঘ গরমের ছুটি আরও বাড়িয়ে সমস্যার সমাধান হবে না ।এর মোকাবিলায় সুচিন্তিত বিকল্প ভাবনা থাকলে ভালো হত । দীর্ঘ দুবছর করোনার জন্য ছাত্রছাত্রীদের যথেষ্ট ক্ষতি হয়েছে , এবছরের মাধ্যমিকের পাশের হার যাইহোক না কেন যারা খাতা দেখেছেন সেই শিক্ষককুল জানেন ছাত্রছাত্রীদের অবস্থা কতটা শোচনীয় । স্কুল ছুট পড়ুয়ার সংখ্যা আরও বাড়বে। পঠন ঘাটতির এই বিপুল বোঝা কিভাবে সামলানো হবে ? গরমের শুরুতে ছুটি ঘোষণার পরপরই আবহাওয়ার যথেষ্ট উন্নতি হয়েছিল ফলে আশপাশের রাজ্যগুলিতে মাত্র কয়েক দিনের জন্য তাপপ্রবাহের ছুটি দেওয়া হয়েছিল ।

আমরা তখনও এই লম্বা দুটির বিরুদ্ধে ছিলাম , আজও বলছি বিকল্প ভাবনা ছাড়া এই ছুটি আগামী বছরের মাধ্যমিক উচ্চমাধ্যামিক পরীক্ষার্থী সহ সকল শ্রেণির পডুয়াকে আরও বিপদে ফেলবে। আমরা এই সিদ্ধান্ত পুনরায় বিবেচনার অনুরোধ জানাই।

