দেশ 

কার্ড ছাড়াই সব ব্যাঙ্ক ও এটিএম থেকে তোলা যাবে নগদ টাকা , কীভাবে তুলবেন ? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : কোনো ডেবিট বা ভিসা কার্ড ছাড়াই এবার সব ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে পারবে যেকোনো গ্রাহক । ন্যূনতম ১০০ টাকা থেকে শুরু করে ১০০০০ টাকা পর্যন্ত তোলা যাবে এবং মাসে ২৫০০০ টাকা । ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেসের (ইউপিআই) মাধ্যমে টাকা তুলতে পারবেন গ্রাহকরা। শীঘ্রই চালু হতে চলেছে সেই ব্যবস্থা। এমনটাই আজ শুক্রবার জানালেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) গভর্নর শক্তিকান্ত দাস।

এদিন ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে জানানো হযেছে, কার্ড ছাড়াই নগদ অর্থ তোলার ব্যবস্থা চালু হলে ক্লোনিংয়ের মতো অপরাধ কমবে। রাশ টানা যাবে জালিয়াতির ঘটনায়। দেশের সব ব্যাঙ্ক এবং এটিএমে কার্ড ছাড়াই নগদ অর্থ তোলার বিষয়টি জনপ্রিয় করে তোলার জন্য ইউপিআইয়ের মাধ্যমে গ্রাহকদের অনুমোদন প্রক্রিয়া শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে। এটিএম নেটওয়ার্কের মাধ্যমে সেই লেনদেন হবে।

Advertisement

কোনও ডেবিট কার্ড ব্যবহার না করেই এটিএম থেকে টাকা তুলতে পারেন গ্রাহকরা। লেনদেনপিছু ন্যূনতম ১০০ টাকা তোলা যায়। দিনে সর্বাধিক ১০,০০০ টাকা বা মাসিক ২৫,০০০ টাকা তোলা যায়। যে সীমা যে কোনও সময় পালটাতে পারে কেন্দ্রীয় ব্যাঙ্ক।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ