দেশ 

Rampurhat Clash: বগটুই – আনিস খান – তপন কান্দুর নৃশংস খুনের বিবরণ দিয়ে রূপা রাজ্যসভায় কেঁদে ভাসালেন! বললেন পশ্চিমবঙ্গে এখন বেঁচে থাকা দায় হয়ে উঠেছে!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আজ রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে রামপুরহাটের বগটুই গ্রামে মর্মান্তিক ঘটনার কথা তুলে ধরে কেঁদে ফেললেন বিজেপির মনোনীত সংসদ তথা অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে তিনি রাজ্যসভায় দাঁড়িয়ে আলিয়ার ছাত্রনেতা আনিস খান এবং ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দির উপর নৃশংস খুনের বিবরণ দিয়ে কেঁদে ফেললেন অভিনেত্রী সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়।

কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘‘আমরা পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছি। পশ্চিমবঙ্গে গণহত্যা চলছে। মানুষ রাজ্য ছেড়ে পালাচ্ছেন। বাচ্চা-বয়স্ক সবাই চলে যাচ্ছে। পশ্চিমবঙ্গে বেঁচে থাকা দায় হয়ে উঠেছে।’’

Advertisement

রূপা আরও বলেন, পশ্চিমবঙ্গ ভারতেরই অংশ। এখানকার মানুষদেরও বেঁচে থাকার অধিকার আছে। পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করা অপরাধ নয়। কিন্তু এখানে মানুষের বেঁচে থাকা দুর্বিষহ হয়ে উঠেছে।’’

রূপার মন্তব্য, ‘‘পশ্চিমবঙ্গের এই ঘটনা নিয়ে কথা বলার সময় আমার মাথা ঝুঁকে যাচ্ছে। শুধু আট জন মারা গিয়েছেন। বাকিরা আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। কিন্তু কেউ স্বাভাবিক ভাবে মারা যাননি। সবাইকে পুড়িয়ে মারা হয়েছে। সবার কাছে বেআইনি অস্ত্র ছিল। ফরেন্সিক রিপোর্টে এসেছে নিহতদের হাত-পা বেঁধে পুড়িয়ে মারা হয়েছে।’’

আনিস খানের মৃত্যু এবং ঝালদার কংগ্রেসের কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনা নিয়েও এই দিন রাজ্যসভায় সরব হন রূপা।

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ