বর্ধমান পুরসভা এলাকার মৃত তুহিনার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন মানবাধিকার সংগঠন এপিডিআরের প্রতিনিধি দল
চলতি মাসের ২, তারিখে বর্ধমান বাবুরবাগ তুহিনার ঝুলন্ত লাশ উদ্ধার হয় । এরপর তরুণীর মৃত্যুর জন্য এলাকার জয়ী এক কাউন্সিলরকে দায়ী করে মৃতার পরিবার। এই অভিযোগের ভিত্তিতে ৪ জনকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ।বুধবার সন্ধ্যায় বর্ধমান পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বাবুরবাগ মসজিদ সংলগ্ন নতুনপল্লী এলাকায় বাড়ি থেকে এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতার নাম তুহিনা খাতুন(১৮)। তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। মৃতের পরিবারের দাবি, তারা তৃণমূল কংগ্রেসের সমর্থক। তারা ২৭ নম্বর ওয়ার্ডের জয়হিন্দ বাহিনীর সভাপতি মুক্তার মিঞার অনুগামী। ২৭ নম্বর ওয়ার্ডের জয়ী তৃণমূল কাউন্সিলর বসির আহমেদের বিপক্ষ গোষ্ঠী করেন তারা। সেই কারণে, বুধবার জয়ের পর বসির আহমেদ তুহিনার বাড়িতে গিয়ে হুমকি দেয়। তার জেরেই আত্মহত্যা করেছেন তুহিনা।যদিও অভিযোগ অস্বীকার করেন বসির আহমেদ।
আজ বৃহস্পতিবার এ.পি.ডি আর এর সদস্যরা তুহিনার বাড়ি আসেন। পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।ছবিও তোলেন এ দেয়ালের। দেওয়ালে ছবি আঁকা আছে তিন মহিলা গাছের ডালে গলায় দড়ি লাগিয়ে ঝুলছে।

