কলকাতা 

আমানতের আন্তর্জাতিক নারী দিবস পালন বিভিন্ন জেলায়

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : বছরের ৩৬৫ দিনের মধ্যে আলাদা করে নারীদের জন্যই শুধু একটা দিন। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস । বিশ্বজুড়ে বিভিন্ন দেশে এই দিনটিকে বিশেষ ভাবে পালন করা হয়। সেই তালিকায় রয়েছে ভারতও । বিশ্বব্যাপী বিভিন্ন অঞ্চলে নারীদের প্রতি শ্রদ্ধা, তাঁদের কাজের প্রশংসা এবং ভালোবাসা প্রকাশ করে আন্তর্জাতিক নারী দিবসকে মহিলাদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য অর্জনের উৎসব হিসেবেই পালন করা হয় ৮ ই মার্চ । আন্তর্জাতিক নারী দিবসের দিন, সমস্ত মেয়েকে বাড়িতে বা অফিসে বিশেষ উপহার দেওয়া হয়। হাতে তুলে দেওয়া হয় গোলাপ, উপহার এবং চকোলেট। অনেক অফিস পার্টিও দিয়ে থাকে। কিছু অফিসে এই দিন হাফ ডে ছুটিও থাকে মহিলা কর্মীদের। বিশ্বজুড়ে লিঙ্গ সাম্যের উদ্দেশ্যে কাজের জন্য এই বিশেষ দিনটি পালন করা হয় ।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাষ্ট্রসংঘ সংস্থা ইউনিসেফের সহযোগী পার্টনার স্বেচ্ছাসেবী সংগঠন আমানত ফাউন্ডেশান রাজ্য জুড়ে মহিলাদের নিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করে । রাজ্যের বিভিন্ন জেলার মধ্যে মুর্শিদাবাদ, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, কালিম্পং ও কলকাতার ওয়ার্ড- এর বেশ কিছু জায়গায় মহিলাদের নিয়ে সভা, পদযাত্রা, তাৎক্ষনিক বক্তৃতা, মানববন্ধনসহ নারী সুরক্ষা, অধিকার ও দাবী নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন ও আলোচনা করা হয় । সেই সঙ্গে রাষ্ট্রসংঘ সংস্থা ইউনিসেফের বার্তা তুলে ধরা হয় । মুর্শিদাবাদ জেলার ৭ টি সভায় ২২০ জন মহিলা উপস্থিত ছিলেন এবং সেখানকার সভায় সামসেরগঞ্জ ব্লক স্বাস্থ্য আধিকারিক নারীদের সুরক্ষা নিয়ে আলোচনা করেন । দক্ষিণ দিনাজপুর জেলায় ২ টি সভায় ১২০ জন মহিলা উপস্থিত ছিলেন এবং সেখানকার সভায় মধ্যরামপুর গ্রামীণ উন্নয়ন সমিতির সম্পাদক মিজানুর রহমান নারীদের দাবী নিয়ে কথা বলেন । কলকাতার ৬৬ নং ওয়ার্ডে মন্ত্রী জনাব জাভেদ আহমেদ সাহেবের আপ্ত সহায়ক মোঃ সালাউদ্দিন নারীদের শিক্ষার অধিকার ও আমানতের ৬৬ ইনচার্জ সাহিদ হোসেন সিদিকী মহিলাদের কাজের অধিকার নিয়ে কথা বলেন । কলকাতার ৮০ নং ওয়ার্ডের কর্মী শিবানী অধিকারী শিক্ষার অধিকার, মর্যাদাপূর্ণ জীবন, সামাজিক স্বীকৃতি নিয়ে আলোচনা করেন ।

Advertisement

কীভাবে আন্তর্জাতিক মহিলা দিবস শুরু হয়েছিল ?

জাতিসংঘ ১৯৭৫ সালের ৮ ই মার্চ নারী দিবস উদযাপন শুরু করে। যদিও এর আগে ১৯০৯-এর ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথমবার এই দিবস উদযাপিত হয়েছিল। আমেরিকার সোশ্যালিস্ট পার্টি পোশাক তৈরির শ্রমিকদের সম্মান জানাতে ১৯০৮ সালে ধর্মঘট ডেকেছিল। তাদের প্রতি সম্মান জানাতে এই দিনটি বেছে নেওয়া হয়। অন্যদিকে, রাশিয়ার মহিলা শ্রমিকরা ২৮ শে ফেব্রুয়ারি নারী দিবস উদযাপনের সময় প্রথম বিশ্বযুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন । এছাড়া, ৮ মার্চ ইউরোপের মহিলারা শান্তিরক্ষা কমিটির কর্মীদের সমর্থনে এক সমাবেশের আয়োজন করেন।

কেন পালিত হয় ?

বিশ্বব্যাপী বিভিন্ন অঞ্চলে নারীদের প্রতি শ্রদ্ধা, তাঁদের কাজের প্রশংসা এবং ভালোবাসা প্রকাশ করে আন্তর্জাতিক নারী দিবসকে মহিলাদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য অর্জনের উৎসব হিসেবেই পালন করা হয়।

প্রথম ১৯০৯ সালে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। ওই বছর ২৮ ফেব্রুয়ারি প্রথম আমেরিকায় নারী দিবস (National Woman’s Day) উদযাপন করা হয়েছিল। সোশ্যালিস্ট পার্টি অফ আমেরিকা নিউ ইয়র্কে ১৯০৮ সালে বস্ত্রশ্রমিকরা তাঁদের কাজের সম্মান আদায়ের লক্ষ্যে ধর্মঘট শুরু করেন। নির্দিষ্ট সময় অনুযায়ী কাজ আর সমমানের বেতনের দাবিতে চলে বনধ।

এছাড়া নারী দিবসের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় । প্রত্যেকটি অনুষ্ঠানে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত । প্রায় সকল মহিলারা তাদের বক্তব্য তুলে ধরণের এই অনুষ্ঠানের মাধ্যমে ।

আমানত ফাউন্ডেশানের চেয়ারম্যান জনাব মুহাম্মাদ শাহ্‌ আলম সাহেব বিশ্বব্যাপী বিভিন্ন অঞ্চলে নারীদের প্রতি শ্রদ্ধা, তাঁদের কাজের প্রশংসা এবং ভালোবাসা প্রকাশ করেন ও আন্তর্জাতিক নারী দিবসকে মহিলাদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য অর্জনের বার্তা দেন ।

 

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ