দেশ 

‘মৃত্যুকে আমি ভয় পাই না, তাই জেড ক্যাটাগরির নিরাপত্তা চাই না, দেশের স্বার্থে, সংহতির স্বার্থে, সংবিধানের শাসনকে অব্যাহত রাখতে যারা গুলি চালিয়েছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করুন সংসদে দাঁড়িয়ে আসাদুদ্দিন ওয়াইসি দীপ্ত কণ্ঠে বললেন স্পিকারকে

শেয়ার করুন

বুলবুল চৌধুরী : মৃত্যুকে আমি ভয় পাই না। আমাদের সকলের জীবনে মৃত্যু একদিন আসবে এটা সত্য। আমার আফসোস বা আমার দুঃখ যারা আমার উপর হামলা চালিয়েছে তাদেরকে যারা মদদ দিয়েছে তারা আসলে দেশের সংগতি কে নষ্ট করতে চাইছে তারা এ দেশের সংস্কৃতিকে নষ্ট করতে চাইছে এবং আপনার সরকারের ক্ষতি করতে চাইছে। আজ সংসদে দাঁড়িয়ে ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি কেন্দ্রীয় সরকারের দেওয়া জেড ক্যাটাগরির নিরাপত্তা প্রত্যাখ্যান করে একথা বললেন দৃঢ় কন্ঠে।

সংসদের ইতিহাসের আজকের দিনটি একটা স্মরণীয় দিন হিসাবে চিহ্নিত হবে। ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে আসাদউদ্দিন এর সংসদীয় জীবনে একটা স্মরণীয় দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে আজকের সংসদ। শুক্রবার তিনি ভাষণ দিতে গিয়ে সংসদে বলেন মৃত্যু আসবে আমি জানি যখন গুলি চালিয়েছিল তখন আমি কলেমা পড়ছিলাম। মৃত্যুকে আমি ভয় পাই না আমি ভয় পাই আমার দেশের সংহতি বিনষ্টকারীদের। তিনি বলেন সরকারের সমালোচনা করলে যখনই ইউপিএ আইনে গ্রেফতার করা হয় সাংবাদিককে যখন গ্রেফতার করা হয়, যখন আইন মেনে আন্দোলন করলে গ্রেফতার করা হয় তখন আমার উপর যারা হামলা চালিয়েছে তাদেরকে ইউএপি এ আইনে গ্রেফতার করা হলো না কেন?

Advertisement

এরা কার কাছ থেকে শিক্ষা নিয়েছে আইমান বুড়ির কাছ থেকে নাকি সৈয়দ কুতুব উদ্দিন এর কাছ থেকে। দীপ্ত কণ্ঠে সংসদ কাঁপিয়ে ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসির বক্তব্য রাখছেন একটার পর একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছেন স্পিকারের উদ্দেশ্যে তখন কার্যত শাসকদল নীরব ছিলেন একটা প্রশ্নের উত্তর দেওয়ার সাহস দেখাতে পারেনি। আসাদুদ্দিন ওয়াইসি প্রশ্ন তুলেছে যে হরিদ্দার এর ধর্ম সংসদ থেকে সংখ্যালুঘুদের যে হুংকার দেয়া হয়েছিল তারপরে কি করছেন আপনারা এ প্রশ্নের উত্তর দিতে পারেননি স্পিকার।

আসাদুদ্দিন ওয়াইসি স্পষ্ট এবং দৃঢ় কন্ঠে স্পিকারকে জানিয়ে দেন আমি জেড ক্যাটাগরির নিরাপত্তা চাই না আমি এই ক্যাটাগরির নাগরিক হতে চাইনা আমি দুর্বল শ্রেণীর মানুষের প্রতিনিধি হয়ে থাকতে চাই আমি দুবার সাংসদ বিধায়ক সার্ভারের সাংসদ আমার উপর যারা হামলা করেছে তাদের উপরে ইউপি আইন প্রয়োগ করা হবে না আমি জেড ক্যাটাগরির নিরাপত্তা প্রত্যাখ্যান করছি এই সংসদে দাঁড়িয়ে।

কার্যত আসাদউদ্দিন ওয়াইসির বক্তব্য এর সামনে সংসদ নীরবতাকেই অবলম্বন করতে হয়েছে। শাসক দলের সাংসদরা কোথায় যেন মি ওমান হয়ে গেছে প্রশ্নের উত্তর দিতে পারেননি আসাদউদ্দিন ওয়াইসির যুক্তিসম্মত সাংবিধানিক সম্মত বক্তব্য রাখার সময় স্পিকার তাকে বারবার বক্তব্য ছোট করতে বললে তিনি বলেন আমাকে বলতেন আমি কথাই বলব রাস্তায় যেখানে আমার উপর আক্রমণ করা হচ্ছে সে কথাটা আমি কোথায় এসে বলব আপনি বলুন?

যাই হোক আগামী সোমবার 27 ফেব্রুয়ারি সংসদে দাঁড়িয়ে আসাদউদ্দিন ওয়াইসির উপর হামলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জবাব দেবেন বলে জানিয়ে দিয়েছেন। একই সঙ্গে আসাদউদ্দিন ওয়াইসির নিরাপত্তাকে সুনিশ্চিত করার জন্য কেন্দ্র সরকার আরও পদক্ষেপ করে বলে শোনা যাচ্ছে যদিও আসাদুদ্দিন ওয়াইসি কেন্দ্রের দেওয়া জেড ক্যাটাগরির নিরাপত্তা প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছেন।

 

উত্তরপ্রদেশের মিরাটে কনভয়ে গুলি চলার পরই এআইমআইম সাংসদ আসাদুদ্দিন ওয়াইসিকে (AIMIM chief Asaduddin Owaisi) জেট ক্যাটাগরির নিরাপত্তা ( Z Category Security) দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। যদিও সেই নিরাপত্তা ফেরালেন আসাদুদ্দিন। আজ সংসদে তিনি বলেন, “আমি মৃত্যুকে ভয় করি না। আমি জেড ক্যাটাগরির নিরাপত্তা চাই না, আমি এটা প্রত্যাখ্যান করছি। আমাকে ‘এ’ ক্যাটাগরির নাগরিক করুন। আমি চুপ থাকব না। অনুগ্রহ করে ন্যায়বিচার করুন। শুটারদের ইউএপিএ (UAPA) ধারায় অভিযুক্ত করুন। ঘৃণা, মৌলবাদ বন্ধ করার জন্য সরকারকে আবেদন করছি।”

গতকাল উত্তরপ্রদেশের মিরাটের কিথাউরে একটি নির্বাচনী কর্মসূচিতে যান আসাদুদ্দিন। কর্মসূচি শেষ করার পরে তিনি সড়কপথে দিল্লি রওনা দিয়েছিলেন। ছাজারসি টোল প্লাজার কাছে তাঁর গাড়ির উপর ৩-৪ রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই হামলার পরই হায়দরাবাদের সাংসদকে জেড ক্যাটাগরি স্তরের নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্রমন্ত্রক। নিরাপত্তা দেওয়ার ভার যায় সিআরপিএফ-র হাতে। যদিও জেড ক্যাটাগরির নিরাপত্তা নিতে রাজি হলেন না হায়দরাবাদের সাংসদ।

এদিকে, এই ঘটনায় ৭ ফেব্রুয়ারি সংসদে বিস্তারিত জবাব দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ