কলকাতা 

মোহন ভাগবত – অমিতাভ বৈঠক রাজ্য বিজেপির অভ্যন্তরীণ সমস্যা মিটতে চলেছে !

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : রাজ্য বিজেপির সংকটের সমাধান চেয়ে আর এস এস প্রধান মোহন ভাগবতের হস্তক্ষেপ চাইলেন বিজেপির রাজ্য সম্পাদক অমিতাভ চক্রবর্তী। কেশব ভবন সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় সংঘপ্রধানের সঙ্গে দেখা করেছেন রাজ্য বিজেপির সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী।

সূত্রের খবর রাজ্যের বিজেপি দলের বর্তমান অবস্থা নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়।

Advertisement

নয়া বনাম পুরনো কর্মীদের বিবাদে রাজ্য বিজেপি জর্জরিত। কলকাতা পেরিয়ে বিক্ষোভের জের ছড়িয়েছে জেলায়। বহু জেলায় দলের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে দলের বিক্ষুব্ধ পুরনো নেতা-কর্মীরা। যাবতীয় অভিযোগের আঙুল অমিতাভ চক্রবর্তীর (Amitabha Chakraborty) দিকে। অভিযোগ, তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে বাংলায় বিজেপিকে শেষ করতে কাজ করছেন অমিতাভবাবু ও তাঁর ঘনিষ্ট কিছু তৎকাল নেতা। যা নিয়ে অস্বস্তিতে কেশব ভবন। কারণ, দলের নিয়মে সংঘের প্রচারক অমিতাভবাবুকে সাংগঠনিক সম্পাদক পদে বসানোর সিদ্ধান্ত সংঘ নেতৃত্বেরই।

বুধবার সন্ধ্যায় দু”দিনের সফর শেষে কলকাতা থেকে নাগপুর ফিরে গিয়েছেন ভগবত। জানা গেছে বিজেপির অভ্যন্তরীণ সমস্যা মেটাতে উদ্যোগী হয়েছেন মোহন ভাগবত।১৯ ফেব্রুয়ারি তিনি ফের বঙ্গ সফরে আসছেন সেই সময় এই বিষয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ ওই সময় শিলিগুড়িতে শিবির করবে আর এস এস।

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ