জেলা 

নবাবপুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিষ্ঠা দিবস পালন

শেয়ার করুন

সেখ আব্দুল আজিম, চন্ডীতলা: পয়লা জানুয়ারি ২০২২, আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নবাবপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুর নস্কর পতাকা উত্তোলন করলেন।

উপস্থিত ছিলেন চন্ডীতলা ব্লক ১ নম্বর পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাদক্ষ সেখ মোশারফ আলী। এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান সিরাজুল হক মল্লিক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সিদ্দেশ্বর দত্ত এবং সদস্য মজিবুর রহমান, আসিফ ইকবাল মল্লিক, নবাবপুর তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ ।

Advertisement

চণ্ডীতলা এক নম্বর পঞ্চায়েতের বনভূমির কর্মাদক্ষ মোশারফ আলী বলেন, নবাবপুর এলাকাবাসীদের তিনি এই প্রতিষ্ঠা দিবসে  সকল নাগরিককে অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও তিনি ২০২২ এর শুভ নববর্ষের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আরো বলেন, আমরা সকলে মমতা ব্যানার্জির সৈনিক কাঁধে কাঁধ মিলিয়ে দিদির নির্দেশ মত কাজ করে যাব।

প্রসঙ্গত পতাকা উত্তোলনের পর শহীদ বেদীতে মাল্যদান করলেন নবাবপুর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি  সাকির মল্লিক এবং এক মিনিট শহীদদের প্রতি এক মিনিট নীরবতা পালন করে জাতীয় সংগীতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ