Coal Mine: জ্বলতে থাকা কয়লাখনি পরিদর্শনে গিয়ে বছরের শেষ দিনে ধসের কবলে তলিয়ে গেলেন ইসিএএল আধিকারিক
বাংলার জনরব ডেস্ক : কর্তব্য পালন করতে গিয়েছিলেন আর ফিরতে পারলেন না আধিকারিক। ইংরেজি নববর্ষের প্রথম দিন টিকে উদযাপন করার জন্য পরিবার যখন প্রস্তুত হচ্ছে ঠিক তখনই চলে গেলেন পরিবারের কর্তা। শুধুমাত্র নিজের দায়িত্ব এবং কর্তব্যকে সঠিকভাবে পালন করতে গিয়ে একজন আধিকারিককে প্রাণ বিসর্জন দিতে হলো যা নিঃসন্দেহে এক নতুন করে দিশা জাগাবে।
আসলে কয়লা খনিতে আগুন লেগেছিল সেই কয়লাখনি পরিদর্শনে গিয়েছিলেন এক ইসিএল এর আধিকারিক সেই পরিদর্শনের সময় ধসের কবলে পড়ে মারা গেলেন ওই আধিকারিক।ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের ইসিএলের কেন্দা এরিয়ার ২ নম্বর কেন্দা কয়লাখনির ঘটনা। উদ্ধার কাজ শুরু করল ইসিএলের উদ্ধারকারী দল ও স্থানীয় প্রশাসন।

কয়েকদিন আগেই কেন্দা ২ নম্বর কয়লাখনি সংলগ্ন এলাকায় মাটি ফেটে কালো ধোঁয়া ও আগুন বের হয়। পরে সেই আগুন নেভানোর জন্য মেশিনের সাহায্যে মাটি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালান ইসিএল কর্তৃপক্ষ।
শুক্রবার বিকেলে সেই এলাকায় পরিদর্শনে যান কেন্দা কয়লা খনির সিনিয়র ওভারম্যান আজয় মুখোপাধ্যায়। সেই সময় দুর্ঘটনাটি ঘটে। স্বাভাবিক ভাবেই এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পরেছে অন্যান্য খনি শ্রমিকদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক হরেরাম সিংহ।

