আন্তর্জাতিক দেশ 

মঙ্গলবার সকালেই শেখ হাসিনা জানিয়ে দিলেন কবে ফিরছেন ঢাকায়?

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আগামী ১৬ই ডিসেম্বর বাংলাদেশে ফিরে যাচ্ছেন ভারতে অবস্থানরত শেখ হাসিনা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে এ খবর জানিয়েছেন। এর ঠিক আগেই ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক হয় হাসিনা-বিরোধী আন্দোলন থেকে উঠে আসা দল জাতীয় নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলামের।

বাংলাদেশে অশান্তির মোকাবিলার উদ্দেশ্যে বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা শুরু করেছেন তারেক। সোমবার তাঁর বৈঠক হয় নাহিদের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিদলের সঙ্গে। ওই বৈঠকেই ফের ভারতের বিরুদ্ধে মুখ খোলেন তিনি জাতীয় নাগরিক পার্টির প্রধান নাহিদ।

তারেকের সঙ্গে বৈঠক শেষে নাহিদ বলেন, “ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলায় দেশের জনগণের পাশাপাশি রাজনৈতিক শক্তিগুলোকেও ঐক্যবদ্ধ হতে হবে, সেই আহ্বান জানিয়েছি।” তাঁর আরও দাবি, “বাংলাদেশে যা কিছু হচ্ছে, তার সঙ্গে ভারত সরাসরি জড়িত— এটা এখন খুবই স্পষ্ট।”

তিনি বলেন, “এটা শুধু ডিসেম্বরকেন্দ্রিক হলে হবে না। আওয়ামী লীগ এবং ভারতের ইস্যুটা আমাদের আগামী দিনে ডিল করতে হবে। ফলে আমাদের একটা দীর্ঘমেয়াদি রোডম্যাপ প্রয়োজন।”

বস্তুত, সোমবার রাতে নাহিদ যখন এই মন্তব্যগুলি করেন, তখনও হাসিনার বাংলাদেশে ফেরার দিনক্ষণ কিছু জানা যায়নি। শুধু জানা ছিল, ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে চাইছেন তিনি। তবে মঙ্গলবার সকালে সংবাদসংস্থা রয়টার্স জানায়, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। ওই দিনটিকে বাংলাদেশ বিজয় দিবস হিসেবে (১৯৭১ সালে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের মুক্তিলাভের স্মরণে ) পালন করে। সেই দিনটিতেই বাংলাদেশে ফিরতে চান হাসিনা।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ