রাহুল গান্ধীর ইসরায়েলপন্থী অবস্থানের তীব্র নিন্দা জানাচ্ছে SDPI, এই অবস্থান নেহরুর ঐতিহ্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা
বিশেষ প্রতিনিধি : সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া ইসরায়েলের প্রতি রাহুল গান্ধীর ইতিবাচক অবস্থানের তীব্র বিরোধিতা ও নিন্দা জানাচ্ছে। ইসরায়েলের মন জয় করার প্রচেষ্টায় রাহুল গান্ধী যে ‘অশুভ তীব্র মানসিকতা’ (Killer Instinct) প্রদর্শন করেছেন, তা ন্যায়বিচার, আন্তর্জাতিক আইন এবং নিপীড়িত জনগণের অধিকারের পক্ষে দাঁড়ানো প্রত্যেক মানুষের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
SDPI অত্যন্ত দৃঢ়ভাবে রাহুল গান্ধীর ইসরায়েলপন্থী অবস্থান প্রত্যাখ্যান করছে। আমাদের মতে, তাঁর এই অবস্থান জওহরলাল নেহরুর আদর্শ, চিন্তাভাবনা ও রাজনৈতিক দর্শনের সম্পূর্ণ পরিপন্থী। নেহরু তাঁর সময়ে ঔপনিবেশিকতাবাদ ও বর্ণবৈষম্যের বিরুদ্ধে পরিচালিত সংগ্রামগুলির পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন। ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে রাহুল গান্ধী শুধু সেই ঐতিহ্য থেকেই সরে আসেননি, বরং তাঁর রাজনৈতিক সুবিধাবাদী মনোভাবও উদ্বেগজনকভাবে প্রকাশ করেছেন।
SDPI দৃঢ়ভাবে মনে করে, ভারতের জন্য অস্ত্র সরবরাহ নিশ্চিত করার স্বার্থে ইসরায়েলকে সমর্থন করা—যে রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যা, বর্ণবৈষম্য ও আগ্রাসনের দীর্ঘ ইতিহাস রয়েছে—তা সম্পূর্ণ অনৈতিক ও অযৌক্তিক। কোনও রাজনৈতিক বা কৌশলগত সুবিধাই এমন একটি শাসকগোষ্ঠীকে সমর্থন করার ন্যায্যতা দিতে পারে না, যার কর্মকাণ্ডে অসংখ্য মানুষকে চরম দুর্ভোগ ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হতে হয়েছে। এ ধরনের অবস্থান নৈতিকভাবে কোনওভাবেই সমর্থনযোগ্য নয় এবং ন্যায়বিচার ও সাম্যের মৌলিক নীতির পরিপন্থী।
SDPI দাবি জানাচ্ছে, রাহুল গান্ধীকে তাঁর অবস্থান স্পষ্ট করতে হবে এবং এই দায়িত্বজ্ঞানহীন অবস্থানের জন্য ভারতের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।

