জেলা 

মুর্শিদাবাদ সফরে গিয়ে পরিযায়ী শ্রমিকদের আশ্বস্ত করলেন দিলীপ! ফারাক্কার কংগ্রেস বিধায়কের সঙ্গে একান্তে বৈঠক! রহস্য?

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : মুর্শিদাবাদ সফরে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি গ্রামের উন্নয়নে নানা প্রকল্প নিয়েছেন বলে সাংবাদিককে জানিয়েছেন। এমন কি মুর্শিদাবাদ থেকে বিভিন্ন রাজ্যে কাজ করতে যাওয়া হাজার হাজার পরিচয় শ্রমিক দা যাতে তাদের এলাকায় কাজ পায় তার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, “বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিক বর্তমানে ভিন রাজ্যে থাকলেও পরিস্থিতি বদলাচ্ছে। তাঁরা ধীরে ধীরে ঘরে ফিরতে শুরু করবেন।” রাজ্যে ফিরে এই শ্রমিকদের কাজের কোনও অভাব হবে না বলে আশ্বস্ত করেন দিলীপ ঘোষ।

অন্যদিকে সোমবার সকালেই জঙ্গিপুর সার্কিট হাউসে গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের সঙ্গে একান্তে সাক্ষাৎ করেন ফরাক্কার কংগ্রেস বিধায়ক মাহাতাব শেখ। তাঁর হাতে ছিল ফরাক্কার ১০টি ভাঙাচোরা রাস্তার তালিকা। তাঁর কথায়, গ্রামীণ অর্থনীতির বুনিয়াদ মজবুত না হলে কোনও উন্নয়নই টিকবে না। আর সেই বুনিয়াদের প্রথম ইট হল উন্নত সড়ক, উন্নত যোগাযোগ। যোগাযোগ ভালো হলে তবেই অর্থনীতি ঘুরে দাঁড়াবে। পঞ্চায়েত মন্ত্রীকে তিনি বললেন, ফরাক্কার গ্রামগুলিতে এখনও বর্ষায় হাঁটুসমান কাদা। চাষের ভ্যান, টোটো, অ্যাম্বুল্যান্স আটকে যায়। ২ নভেম্বর এই দাবি নিয়ে তিনি দপ্তরের সচিবকে চিঠি দিয়েছিলেন। এদিন সেই একই দাবিপত্র মন্ত্রীর হাতে তুলে দিলেন। এদিন মন্ত্রী দিলীপ ঘোষ সব দাবি শোনেন এবং দ্রুত পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন বিধায়ক। তাঁর আশা, এবার ফরাক্কার গ্রামগুলিতে সত্যিকারের উন্নয়নের চাকা ঘুরবে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ