পরিশ্রুত জল নিয়ে সচেতনতা আলোচনা হয়ে গেল বারুইপুরে
এস রোজলিন :কলকাতা: “শুদ্ধ জল, সুস্থ জীবন” — এই বার্তাকে সামনে রেখে বারুইপুর কমলা ক্লাবে পরিশ্রুত জল নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেল।বারুইপুর কমলা ক্লাবের ১ নম্বর টিকিট কাউন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে পরিশ্রুত জলের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন —
শুদ্ধ জল, সুস্থ জীবন, পরিষ্কার জল, নিরাপদ পরিবার,পরিশ্রুত জলেই সুস্থতার সন্ধান।বক্তারা সাধারণ মানুষকে দূষিত জল পান থেকে বিরত থাকা, জল পরিশোধনের সঠিক পদ্ধতি ব্যবহার করা এবং পরিবারের সকলের সুস্থতার জন্য পরিশ্রুত জল ব্যবহারের বিষয়ে সচেতন করেন। অনুষ্ঠানে ডিএসটি, ভারত সরকারের উদ্যোগে পরিশ্রুত জলের ফিল্টার নিয়েও আলোচনা করা হয়। উপস্থিত মানুষজন অত্যন্ত আগ্রহের সঙ্গে এই আলোচনা শোনেন এবং বিভিন্ন প্রশ্নের মাধ্যমে নিজেদের জিজ্ঞাসা মেটান।
স্থানীয় মানুষের উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয় এই সচেতনতা আলোচনা।

