‘আমাকে খুনের ষড়যন্ত্র চলছে’, অভিষেকের অভিযোগে দিলীপের খোঁচা, ‘কার অত সময় আছে?’
বাংলার জনরব ডেস্ক : মধ্যরাতে রাস্তা দখল করে জন্মদিন পালনের মতো গুরুতর অভিযোগে বিদ্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এনিয়ে শনিবার দফায় দফায় কালীঘাটে উত্তেজনা। অভিষেক অনুগামী মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি সদস্যরা। তাই দিনে বারবার এমন হামলা। ডায়মন্ড হারবারের সাংসদের এই অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিলীপ ঘোষের শ্লেষ, ‘কার অত সময় আছে?’
শুক্রবার রাতে এহেন হামলার পর ধারাবাহিকভাবে নিজের এক্স হ্যান্ডেল পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ তোলেন, রাত ২টোয় তাঁর বাড়ির সামনে বিজেপির দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। আজকের পশ্চিমবঙ্গে একজন নির্বাচিত জনপ্রতিনিধির এই অবস্থা! পরের পোস্টে একটি ভিডিএনিয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের কটাক্ষ, ‘‘রাস্তা দখল করে কেন জন্মদিন হবে? ওরকম এক নেতা, তাঁর তো উচিত বড় হোটেল বুক করে জন্মদিন পালন করা। ওদের নিজেদের মধ্যে ঝামেলাতেই এত অশান্তি হয়েছে। উনি খুনের ষড়যন্ত্রের অভিযোগ তুলছেন? আমি বলতে চাই, কার অত সময় আছে? আসলে ওদের আর এখন কিছু করার নেই। উলটোপালটা দাবি করে মানুষের সমবেদনা আদায়ের চেষ্টা করছে।” রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। আর তাই তাঁর অভিযোগ, নিরাপত্তা কমানোর পরই বারবার প্রাণঘাতী হামলার চেষ্টা হচ্ছে।
এপ্রসঙ্গে স্পষ্টতই তাঁর অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে। তাতেই দিলীপের কটাক্ষ, কারও সময় নেই অভিষেককে খুনের চেষ্টা করবে। ও দিয়ে তাঁর অভিযোগ, বিজেপি দুষ্কৃতীরা সিভিল ড্রেসে থাকা পুলিশের গায়ে হাত তুলেছে। শনিবার দিনভর অশান্তির পর মমতা ও অভিষেক দু’জনই অভিযোগ করেন, খুনের ষড়যন্ত্র চলছে। অভিষেকের দাবি, গত ৬ মাসে এভাবে তাঁর উপর সাতবার হামলার চেষ্টা হল।

