এশিয়ান গেমসে পরপর সোনা জিতল ভারত, সব মিলিয়ে এখনো পর্যন্ত ভারতের ঝুলিতে ১৫ টি স্বর্ণপদক
লভলিনা বরগোঁহাইয়ের পর বক্সিংয়ে আরও দু’টি সোনা জিতল ভারত। মেয়েদের ৬৫ কেজি বিভাগে সোনা জিতলেন পারভিন হুডা। ছেলেদের ৮০ কেজি বিভাগে সোনা জিতলেন অঙ্কুশ পাঙ্ঘাল। ছেলেদের ফ্রিস্টাইল কুস্তির ৬৫ কেজি বিভাগে সোনা জিতলেন সুজিত কলখল। সব মিলিয়ে নাগোয়া এশিয়ান গেমসে ১৫টি সোনা হল ভারতের।
এশিয়ান গেমসে ২৫ মিনিটের মধ্যে তিনটি সোন জিতলেন ভারতীয় খেলোয়াড়েরা। দু’টি এল বক্সিংয়ে। একটি এল কুস্তিতে। মেয়েদের ৬৫ কেজি বিভাগের ফাইনালে হল হাড্ডাহাড্ডি লড়াই। চাইনিজ তাইপের অলিম্পিক্স পদকজয়ী চেন নিয়েন চিনকে ৩-২ ব্যবধানে হারালেন পারভিন। প্রথম রাউন্ডে জেতেন পারভিন। দ্বিতীয় রাউন্ড ছিনিয়ে নেন চেন। নির্ণায়ক তৃতীয় রাউন্ডে তুমুল লড়াই হল দুই বক্সারের। শেষ পর্যন্ত তিন জন বিচারক রায় দিলেন পারভিনের পক্ষে। অন্য দুই বিচারক জানালেন তৃতীয় রাউন্ডে জিতেছেন চেন। টেকনিক্যাল সুপিরিয়রে এগিয়ে থেকে শেষ পর্যন্ত সোনা জিতলেন পারভিন।
ছেলেদের বক্সিং থেকেও এল সোনা। ৮০ কেজি বিভাগের ফাইনালে জিতলেন অঙ্কুশ। তাঁকে অবশ্য পারভিনের মতো কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হল না। দক্ষিণ কোরিয়ার কিম মিনসেয়ঙকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিলেন অঙ্কুশ। অতি আগ্রাসী হতে গিয়ে পয়েন্ট খোয়ালেন কিম। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি ভারতীয় বক্সার।
বক্সারেরা যখন পর পর সোনা জিতছেন, ঠিক সে সময় কুস্তির রিঙে ঝড় তোলেন সুজিত। ছেলেদের ফ্রিস্টাইল কুস্তির ৬৫ কেজি বিভাগ থেকে ভারতকে এনে দিলেন নাগোয়া গেমসের ১৫তম সোনা। তাজিকিস্তানের কুদিয়েভ আব্দুলমজিদের সঙ্গে সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হল সুজিতের। শেষ পর্যন্ত ভারতীয় কুস্তিগির ১০-৯ ব্যবধানে জয় পেলেন। তা-ও প্রথম রাউন্ডে ২-৯ ব্যবধানে হেরে যাওয়ার পরও সোনা জিতলেন। দ্বিতীয় রাউন্ডে মরিয়া সুজিতকে রুখতে পারেননি কুদিয়েভ। তাজিক কুস্তিগিরকে ৮-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হন সুজিত।
ব্রোঞ্জ এসেছে সেপাকটাকরোয়। ছেলেদের কোয়াড্রান্ট ইভেন্টের সেমিফাইনালে জাপানের কাছে ০-২ সেটের ব্যবধানে হেরে গিয়েছে ভারতীয় দল। ফলে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। ভারতের পক্ষে ম্যাচের ফল ১২-১৫, ১৩-১৫।

