বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

তির্যকের ভাদ্র সংখ্যার ‘দ্রোহকালের সাহিত্য’ প্রকাশ অনুষ্ঠান ১৪৩৩

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদন : গত ১৫ ই সেপ্টেম্বর ২০২৬ তির্যক (একটি মাসিক সাহিত্য পত্রিকা)র ভাদ্র সংখ্যা ‘দ্রোহ কালের সাহিত্য’ প্রকাশ পেল আগরপাড়া আহেলী অ্যাপার্টমেন্ট,ঠাকুর ট্যুর অ্যান্ড ট্রাভেলস – এর পত্রিকা দপ্তরে। অনুষ্ঠানে পৌরহিত্য করেন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক অধ্যাপক অদীপ ঘোষ। বক্তব্য রাখেন বিশিষ্ট কবি,প্রাবন্ধিক সুশান্ত গঙ্গোপাধ্যায়, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব সৌম্য পাল, তির্যকের সভাপতি কল্যাণ ঘোষ দস্তিদার, পত্রিকার সহ-সম্পাদক, বিশিষ্ট কবি সুকুমার হালদার, বিশিষ্ট গল্পকার রূপক ঘটক। অনুষ্ঠানের সভাপতির আসন অলংকৃত করেন প্রবীণ সাহিত্যানুরাগী শোভনজ্যোতিঠাকুর।

অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করে শিশু শিল্পী প্রিয়দর্শিনী ঠাকুর এবং দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন প্রবীণ শিক্ষিকা অরুণা ঠাকুর। প্রত্যেক বক্তাদের বক্তব্যের মধ্যে বর্তমানের অস্থির সময়ের কথা বারবার উঠে এসেছে। এই অস্থির এবং অন্ধকারাচ্ছন্ন সময়ের বিরুদ্ধে কবি শিল্পী সাহিত্যিক ও বুদ্ধিজীবী সকল স্তরের মানুষকে প্রতিবাদে সরব হতে হবে। এই বিভ্রান্ত সময়ের প্রেক্ষিতে তির্যকের দ্রোহকালের সাহিত্য সংখ্যা প্রকাশ যথার্থই প্রাসঙ্গিকতা বয়ে এনেছে।

এই সাহিত্য সভায় আবৃত্তি পরিবেশন করেন বাচিক শিল্পী মিঠু ব্যানার্জী, বিশিষ্ট অভিনেতা তারক দাস, গল্প পাঠ করেন পত্রিকার সহ-সম্পাদিকা শিপ্রা ঠাকুর মুখার্জী। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট আলোকচিত্র শিল্পী সোনালী নাথ, তরুণ কবি প্রতিবিম্ব রায়, দেবাশীষ বন্দ্যোপাধ্যায়, মন্দিরা মল্লিক। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পত্রিকার সম্পাদকমণ্ডলীর সদস্য, বিশিষ্ট কবি প্রদীপ কুমার সরকার ও তির্যক-এর সম্পাদক জয়ন্ত পাল। গানে গল্পে আলোচনায় ও কবিতা পাঠে তির্যকের ‘দ্রোহকালের সাহিত্য’ সংখ্যা প্রকাশ অনুষ্ঠান জমজমাট হয়ে উঠেছিল।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ