শিশু সাহিত্য সংসদ ৭৫
নায়ীমুল হক : ১ আগস্ট ২০২৫ বাংলা সাহিত্যে প্রকাশনা জগতের অন্যতম পথিকৃৎ শিশু সাহিত্য সংসদ ও সাহিত্য সংসদ-এর ৭৫ বছরে পদার্পণ উপলক্ষে এক সারস্বত সম্মেলন অনুষ্ঠিত হল সংসদের শিয়ালদহস্থিত অফিসে।
বাংলা সাহিত্যের সাম্প্রতিককালের কবি, সাহিত্যিক, চিত্রকর ও নাট্য ব্যক্তিত্বদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে সম্মেলন প্রাঙ্গণ। আলাপচারিতায় অংশ নিয়েছিলেন সংসদ কর্ণধার দেবজ্যোতি দত্ত, চন্দনা দত্তর সঙ্গে পবিত্র সরকার, শমীক বন্দ্যোপাধ্যায়, শিবাজী প্রতিম বসু, চিন্ময় গুহ, নরেশ জানা, যুধাজিৎ সেনগুপ্ত, শান্তনু বসু ও গৌতম বাগচি।
Advertisement


