কলকাতা 

সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম থেকে সেলিমকে সরিয়ে দেওয়া হল, নয়া চেয়ারম্যান তৃণমূল বিধায়ক মোশারফ হোসেন

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : পশ্চিমবঙ্গ সংখ্যালঘু বিত্ত নিগমের চেয়ারম্যান পদ থেকে পিবি সেলিমকে সরিয়ে দেওয়া হয়েছে। ওই পদে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে ইটাহারের তৃণমূল বিধায়ক তথা রাজ‍্য তৃণমূলের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান মোশারফ হোসেনকে। মঙ্গলবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন।

রাজ্যের সংখ‍্যালঘু দফতরের প্রধান সচিব সেলিম। এত দিন তিনি সংখ্যালঘু বিত্ত নিগমের চেয়ারম্যান হিসাবেও অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছিলেন। মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে সেখানে কয়েকটি বদলের কথা বলা হয়েছে। প্রাক্তন কমিটি থেকে প্রায় সকলকেই সংখ্যালঘু বিত্ত নিগমের দায়িত্বে রাখা হয়েছে। এই পরিবর্তনগুলির মেয়াদ ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত।

Advertisement

নতুন দায়িত্ব পেয়ে ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যে দায়িত্ব দিয়েছেন, সেই অনুযায়ী রাজ্যে সংখ্যালঘুদের উন্নয়ন করতে আমি অলিতে গলিতে যেতে চাই। মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের উন্নয়নের জন্য নিজেও অনেক পদক্ষেপ করেছেন। তবে আরও কিছু কাজ বাকি আছে। তাই আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আমি মানুষের চাহিদা বুঝে কাজ করার চেষ্টা করব। সংখ্যালঘু সমাজকে আমি আরও এগিয়ে নিয়ে যেতে চাই।’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ