কলকাতা 

সব মুসলিমদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার দাবি জানালেন রাজ্যের বিজেপি বিধায়ক, পাল্টা ফিরহাদ হাকিম কী বললেন?

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : অভাবনীয় অপ্রত্যাশিত সাম্প্রদায়িক মেরুকরণ এর চেষ্টা পশ্চিমবাংলার মাটিতে করছে বিজেপি। বিজেপি বিধায়ক অসীম কুমার সরকার আজ বিধানসভার বাইরে দাবি করেছেন এদেশের সব মুসলিমদের বাংলাদেশে পাঠিয়ে দেয়া হোক আর বাংলাদেশ থেকে হিন্দুদের এদেশে আনা হোক। বিজেপির নেতার এই ধরনের মন্তব্য রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।

প্রশ্ন উঠেছে পশ্চিমবাংলার মাটিতে যে সকল বাঙালি মুসলমান বাস করেন তারা প্রকৃতপক্ষেই এ দেশের আদিবাসী। এইসব সংখ্যালঘু সমাজের মানুষেরা এদেশ কে ভালোবেসে এদেশের সংস্কৃতিকে ভালোবেসে মাটিকে ভালোবেসে তারা থেকে গিয়েছিল স্বাধীনতার পরেও তারা ওপার বাংলায় যায়নি। এটা বাঙালি মুসলমানদের অপরাধ। যেভাবে বিজেপি নেতা তথা বিধায়ক অসীম সরকার এই ধরনের কথাবার্তা বলেছেন তার বিরুদ্ধে অবিলম্বে সরকারের উচিত কড়া পদক্ষেপ করা।

Advertisement

দি ওয়াল নিউজ পোর্টালের সংবাদ অনুসারে,বিজেপি বিধায়ক চান, এদেশের সব মুসলিমদের বাংলাদেশে পাঠিয়ে দিতে। তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকারের কাছে তিনি আর্জি জানাবেন যাতে সব মুসলিমদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় এবং বাংলাদেশের সব হিন্দুদের এদেশে আনা হয়। অসীমের কথায়, অনুপ্রবেশকারীদের ঠেকাতে গেলে একমাত্র উপায় এনআরসি। সারা ভারতে এটি লাগু করতেই হবে। বাংলাদেশে যদি হিন্দুদের সঙ্গে থাকতে মুসলিমদের সমস্যা হয় তাহলে ভারত সরকারের উচিত হিন্দুদের এদেশে নিয়ে আসা। আর এখানকার মুসলিমদের ওপারে পাঠিয়ে দেওয়া।

অসীম সরকার তাঁর মন্তব্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেছেন। বিজেপি বিধায়কের দাবি, কমপক্ষে ১৭ হাজার মৌলবী এদেশে কাজ করছেন। তাছাড়া বাংলাদেশ থেকে উগ্রপন্থীদেরও এখানে পাঠানো হচ্ছে। তারা আবার শুধু এ রাজ্যে নয়, দেশের বিভিন্ন রাজ্যে লাভ-জিহাদ ছড়াচ্ছে। এসব কিছু জেনেও না জানার ভান করে আছেন মুখ্যমন্ত্রী বলে দাবি বিধায়কের। ভোটের জন্য মমতা নীরব থাকেন বলেন অভিযোগ অসীমের।

অবশ্য বিজেপি বিধায়কের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেছেন, ”অসীম সরকারের বাবার দেশ নয় ভারতবর্ষ। কেন্দ্রীয় সরকার ইচ্ছে করলেই এসব করতে পারে না। কারণ সংবিধানে তা বলা নেই।” তিনি এও বলেন, যে দেশই হোক, সব জায়গায় সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব সংখ্যাগুরুদের। আর বাংলাদেশে যা হচ্ছে তার প্রতিবাদ গোটা দেশ করছে, বাংলাও করছে। যা ঘটছে তা লজ্জাজনক এবং উদ্বেগজনকও বটে।

ফিরহাদের কথায়, বাংলাদেশে যা হচ্ছে তাতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। সেখানে এখন কোনও সরকারই নেই, আর মহম্মদ ইউনুসের ক্ষমতা নেই কট্টরপন্থীদের বিরুদ্ধে লড়াই করার। তবে দ্রুত এইসব ঘটনার বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলেছেন কলকাতার মেয়র।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ