দক্ষিণ আন্দামান সাগরে নিম্নচাপ! ভারী বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায়? দেখে নিন
বিশেষ প্রতিনিধি : পূর্ব নিরক্ষীয় ভারত মহাসগাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে, তা আগামিকাল দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপে পরিণত হবে। পরবর্তী দু’দিনে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগের উপরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার তামিলনাড়ু, পুদুচেরি এবং কড়াইকালের বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার কেরল এবং মাহের কয়েকটি অংশে অতি ভারী বৃষ্টি হবে। তাছাড়া তামিলনাড়ু, পুদুচেরি এবং কড়াইকালের কয়েকটি অংশে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী জায়গার কয়েকটি অংশে ভারী বৃষ্টি হবে।
আজ শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) আবহাওয়া শুষ্ক থাকবে। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না।

উত্তরবঙ্গের কোনও জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) বৃষ্টি হবে না আজ। তারপরও অব্যাহত থাকবে সেই ধারা। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।
শনিবার সকালের দিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের একটি বা দুটি জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। রবিবার এবং সোমবার সকালের দিকে দার্জিলিং এবং উত্তর দিনাজপুরের একটি বা দুটি জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তারপর মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার সকালের দিকে দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার একটি বা দুটি জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে।
দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে শনিবার পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে কুয়াশা পড়বে। রবিবার এবং সোমবার পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কুয়াশার সম্ভাবনা থাকবে। আর মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় কুয়াশা পড়বে। পাঁচদিনই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে।

