কলকাতা 

পার্থের জামিন নিয়ে মতভেদ বিচারপতিদের! তৃতীয় বেঞ্চে পাঠানো হলো জামিন সংক্রান্ত মামলা, জামিন পেলেন কৌশিক, আলী ইমাম, সুব্রত, চন্দন

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন শেষ পর্যন্ত হলো না। জামিন মামলার আজকে রায় দিতে গিয়ে নিয়োগ সংক্রান্ত মামলায় গ্রেফতার চারজনের জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট এরা হলেন কৌশিক ঘোষ, আলী ইমাম, সুব্রত সামন্ত এবং চন্দন ওরফে রঞ্জন মন্ডল। প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন নিয়ে বিচারপতিদের মধ্যে ভিন্ন মত দেখা যায়। দুই বিচারপতির মধ্যে মতভেদ হওয়ার কারণে তৃতীয় বেঞ্চের কাছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত মামলা পাঠানোর অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।

টাকার বিনিময়ে চাকরি দেওয়ার কাজে এজেন্ট বা মিডলম্যান হিসাবে কাজ করেছিলেন চার জন। তাঁরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হন। সেই চার জন হলেন কৌশিক ঘোষ, শেখ আলি ইমাম, সুব্রত সামন্ত রায় এবং চন্দন ওরফে রঞ্জন মণ্ডল। এই চার জনের জামিন নিয়ে একমত দুই বিচারপতিই।

Advertisement

পার্থ চট্টোপাধ্যায়দের জামিন নিয়ে ভিন্নমত দুই বিচারপতির। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় সকলের জামিন মঞ্জুর করেন। কিন্তু বিচারপতি অপূর্ব সিংহ রায় আলাদা মত দেন। তিনি চার জনের জামিন মঞ্জুর করলেও পাঁচ জনের ক্ষেত্রে বিরোধিতা করেন। পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিন্‌হার জামিন দেননি বিচারপতি অপূর্ব সিংহ।

জামিন চেয়ে এর আগে একাধিক বার হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন পার্থ। হাই কোর্টের সিঙ্গল এবং ডিভিশন বেঞ্চে খারিজ হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীর আবেদন। এর আগে ইডির মামলায় জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পার্থ। সেই জামিনের বিরোধিতা করে ইডি। গত এপ্রিলের ওই শুনানি শেষে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পার্থের জামিনের আবেদন খারিজ করেন। পরে সিবিআইয়ের মামলায় জামিন চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পার্থ-সহ ন’জন। প্রায় ছ’মাস ধরে ওই জামিন মামলাগুলির শুনানি চলে হাই কোর্টে। পুজোর আগেই শেষ নয় শুনানি। বুধবার সেই মামলায় রায় ঘোষণা।

নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২৩ জুলাই পার্থকে গ্রেফতার করেছিল ইডি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ