রাম মন্দিরের গর্ভ গৃহের ছাদ থেকে চুইয়ে পড়ছে জল ভেসে যাচ্ছে রামলালার গৃহ! পুজো বন্ধের পথে!
বাংলার জনরব ডেস্ক : ২২ শে জানুয়ারি উদ্বোধন হয়েছিল রাম মন্দিরে, সময়ের বিচারে মাত্র পাঁচ মাস। হিন্দু ভাবে বেগকে কাজে লাগিয়ে কোটি কোটি টাকা তুলে রাম মন্দির নির্মাণ করা হয়েছিল। সেই রাম মন্দির রাম কে প্রতিষ্ঠা করেছিলেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু দুঃখের হলেও সত্য কোটি কোটি টাকা খরচ করে রাম মন্দির নির্মাণের পরেও রামলালার গর্ভ গৃহের ছাদ থেকে বৃষ্টির জল চুইয়ে পড়ছে ভেসে যাচ্ছে গর্ভ গৃহ। প্রথমের দিকে অস্বীকার করলেও এখন স্বীকার করে নিয়েছেন রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস।
ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রধান পুরোহিত সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, ‘‘প্রথম বৃষ্টিতেই রামলালার মূর্তি স্থাপন করা গর্ভগৃহের ছাদ ফুটো হতে শুরু করেছে। বিষয়টিতে মনোযোগ দেওয়া উচিত এবং কী ঘাটতি রয়েছে ছিল তা খুঁজে বার করে মেরামত উচিত। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মন্দির থেকে জল বার করার কোনও জায়গা নেই। বৃষ্টি আরও বাড়লে মন্দিরে পূজার্চনা করাই সমস্যা হয়ে দাঁড়াবে।’’

এমন বৃষ্টির জল চুইয়ে পড়ছে যাতে পুজো করার অসুবিধে হচ্ছে বলে জানিয়েছেন প্রধান পুরোহিত। প্রশ্ন উঠেছে কোটি কোটি টাকা খরচ করে হিন্দু ভাবাবেগকে কাজে লাগিয়ে যে মন্দির তৈরি করা হলো সেই মন্দিরের ছাদ ফুটো হয়ে কিভাবে জল পড়ছে। শুধু তাই নয় ফলাও করে রাম মন্দিরের পাশে যে রেলের স্টেশন তৈরি করা হয়েছিল সেই রেল স্টেশনের দেওয়ালো নাকি ভেঙে পড়ে গেছে বলে সোশ্যাল মিডিয়ায় খবর। যদিও রেলের পক্ষ থেকে বলা হয়েছে? ওটা পুরোনো দেওয়াল নতুন দেওয়ালের কিছু হয়নি কিন্তু পুরোনা দেওয়াল কেউ কেন মেরামত করা হলো না তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কি ধর্মের নামে রামের নামে এদেশের শাসকগোষ্ঠী আসলে নিজেদের স্বার্থকে চরিতার্থ করতে চেয়েছে! পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ পিঠস্থান নির্মাণের যে উদ্যোগ নরেন্দ্র মোদী নিয়েছিলেন তা এক কথাতেই ব্যর্থ হয়ে গেল!

