কলকাতা 

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় হাইকোর্টে তলব তৃণমূল দলের প্রভাবশালী এক তৃণমূল নেতাকে

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : প্রাথমিক শিক্ষক পদে লক্ষ লক্ষ টাকা নিয়ে চাকরি দিয়েছেন! এমন কি! অষ্টম শ্রেণী পাস ব্যক্তিকে প্রাথমিকের শিক্ষকতা চাকরি পাইয়ে দিয়েছেন টাকার বিনিময়ে? কলকাতা হাইকোর্টে এই অভিযোগ শুনার পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ ঘোষকে আগামী শুক্রবার আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন।

বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলার শুনানি চলাকালীন দেবজ্যোতির বিরুদ্ধে এই অভিযোগ উঠে আসে। আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায়ের সওয়াল, দেবজ্যোতির সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের যোগাযোগ ছিল।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, শুক্রবার দুপুর ১টার মধ্যে আদালতে এসে হাজিরা দিতে হবে দেবজ্যোতিকে। এই মর্মে আদালতের তরফে রাজ্যকেও নির্দেশ দেওয়া হয়েছে। যে হেতু ওই এলাকা ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটের আওতায় পড়ে, তাই ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটের নির্দেশে স্থানীয় থানা দেবজ্যোতির হাজিরা নিশ্চিত করবে। দেবজ্যোতি আদালতে হাজিরা না দিলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ