কলকাতা 

নিজের ভাষায় উত্তর লিখলে পরীক্ষকরা খুশি হন সব থেকে বেশি

শেয়ার করুন

নাফিসা ইসমাত: তোমার উত্তরপত্র হবে নিজের ভাষায় লেখা, টু দা পয়েন্ট এবং একেবারেই পাণ্ডিত্য ফলানো নয়। এরকম ছিমছাম উত্তরপত্রই পছন্দ করেন পরীক্ষকরা। গুরুত্বপূর্ণ কথাগুলি বলছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বিজ্ঞানী অধ্যাপক শুভাশিস মুখোপাধ্যায়। আসন্ন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি শীর্ষক অনুসন্ধান কলকাতা আয়োজিত দশ দিনের অনলাইন কর্মশালার পঞ্চম দিনে ছাত্র-ছাত্রীদের সঙ্গে এক সংক্ষিপ্ত মতবিনিময়ের সময়ে কথাগুলি বলেন তিনি। তিনি আরও বলেন, জীবনের প্রথম বড় পরীক্ষার সম্মুখীন হতে গেলে স্বাভাবিকভাবেই একটা নার্ভাসনেস কাজ করে, কিন্তু নিজেকে যথাযথ অনুশীলনের মাধ্যমে প্রস্তুত করে নিলে তা আর থাকেনা। বরং প্রকৃত অর্থেই পরীক্ষাপর্ব তখনু খুবই মজার হয়ে ওঠে।

এদিন ভৌত বিজ্ঞানের ক্লাসে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক পলাশ ঘোষ। সম্পূর্ণ ক্লাস প্রশ্ন-উত্তরের মাধ্যমে এবং ভৌত বিজ্ঞানের নানা রকম গাণিতিক সমস্যা দিয়ে ক্লাস পরিচালনা করেন তিনি। ছাত্র-ছাত্রীরা এদিনের ক্লাসে অত্যন্ত উপ্রকৃত হয়েছে বলে জানিয়েছেন তাদের অভিভাবকেরা।

Advertisement

এদিন ছাত্র-ছাত্রী, অভিভাবিক-অভিভাবিকা সহ শিক্ষক-শিক্ষিকা এবং সমস্ত গুণীজনরা যাঁরা অনুসন্ধান কলকাতার এই কর্মসূচিতে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, প্রত্যেককে শ্রেণী মতো শুভেচ্ছা জানিয়েছেন অনুসন্ধান অধ্যাপক মতিয়ার রহমান খান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গণিতের বিশিষ্ট শিক্ষক গৌরাঙ্গ সরখেল।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ