কলকাতা 

রাজারহাটের বৈদিক ভিলেজে তরুণীকে মাদক খাইয়ে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার চার

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : রাজারহাটের বৈদিক ভিলেজে এক তরুণীকে মাদক খাইয়ে গণধর্ষণের অভিযোগ উঠল রাজারহাটের বৈদিক ভিলেজে। অভিযুক্ত চার যুবককে গ্রেফতার করা হয়েছে।

সূত্রের খবর, জন্মদিনের পার্টি চলছিল রাজারহাটের ওই রিসর্টে। সেখানে তরুণীকে মাদক খাইয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ওই তরুণীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জন্মদিনের পার্টিতে যাঁরা গিয়েছিলেন, তাঁদের ব্যাপারে কোনও তথ্য জানাতে পারেননি বৈদিক ভিলেজ কর্তৃপক্ষ।

চার যুবককে শুক্রবার রাতে প্রথমে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেফতার করা হয়। শনিবার রাজারহাট থানায় ধৃতদের জেরা করা হচ্ছে। আসল ঘটনা কী ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। বৈদিক ভিলেজের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হবে বলে পুলিশ সূত্রে খবর।

জানা গিয়েছে, ১০-১৫ জনের একটি দল বৈদিক ভিলেজে পার্টি করার জন্য গিয়েছিলেন। তবে তাঁদের সম্পর্কে কোনও তথ্য বৈদিক ভিলেজের কাছে নেই বলে দাবি করা হয়েছে। এই প্রেক্ষিতে বৈদিক ভিলেজ কর্তৃপক্ষের ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় আর কেউ জড়িত কিনা, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ