কলকাতা 

গান্ধী মূর্তির সামনে আগামী ৪০ দিন ২০১৪ টেট উত্তীর্ণদের ধর্নায় বসার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ধর্মতলায় গান্ধীমূর্তির সামনে ২০১৪ এর টেট উত্তীর্ণদের ধর্নায় বসার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।আজ বৃহস্পতিবার বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দিয়েছেন। এই নির্দেশে বলা হয়েছে আপাতত ৪০ দিনের জন্য ওই স্থানে ধর্না দিতে পারবেন ২০১৪ সালের টেট চাকরিপ্রার্থীরা।

এর আগে হাই কোর্ট নির্দেশ দিয়েছিল, ১৬ সেপ্টেম্বর থেকে পাঁচ দিন তাঁরা গান্ধীমূর্তির পাদদেশে ধর্না দিতে পারবেন। সেই নির্দেশও দিয়েছিলেন বিচারপতি মান্থা। আদালতের নির্দেশ মেনে ধর্নার অনুমতি দিয়েছিল পুলিশও। তবে পরে তাঁদের তুলে দেওয়া হয়।

২০১৪ সালের টেট উত্তীর্ণ প্রার্থীরা চাকরির দাবিতে দীর্ঘ দিন ধরে অবস্থান বিক্ষোভ করছেন। তাঁদের অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিচ্ছে পুলিশ। পুলিশের ওই পদক্ষেপের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হন তাঁরা। বুধবারই এ সংক্রান্ত মামলা দায়েরের অনুমতি মেলে। বৃহস্পতিবার সেই মামলারই শুনানি ছিল বিচারপতি মান্থার এজলাসে। তার পরেই বিচারপতি নির্দেশ দেন, আপাতত ৪০ দিন চাকরিপ্রার্থীরা ধর্নায় বসতে পারবেন গান্ধীমূর্তির পাদদেশে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ