কলকাতা পুলিশের উপরেই আস্থা, ডিজিপি ও পুলিশ কমিশনারের যৌথ নেতৃত্বে সিট গঠনে নির্দেশ, মোমিনপুরের পরিস্থিতির দ্রুত স্বাভাবিক করতে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
বাংলার জনরব ডেস্ক : মোমিনপুর, একবালপুরে অশান্তির ঘটনায় কেন্দ্রীয় হস্তক্ষেপ দিলোনা কলকাতা হাইকোর্ট টু বাহিনীর নির্দেশক কলকাতা হাইকোর্ট আজ দেয়নি তবে আপনার তদন্ত সুচারুভাবে করার জন্য সিট গঠনে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নেতৃত্বে সিট (SIT) গঠন করতে হবে। অপরাধীদের চিহ্নিত করা, অশান্তির নেপথ্যে তাদের উদ্দেশ্য জানা এবং এলাকার শান্তি বজায় রাখতে পদক্ষেপ করবে সিট। বুধবার এই সংক্রান্ত মামলায় এমনই নির্দেশ দিল আদালত।
এই মামলার শুনানিতে বেশ কয়েকটি তাৎপর্যপূর্ণ নির্দেশ দিয়েছেন উচ্চ আদালতের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। বলা হয়েছে – এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর কোনও প্রয়োজন নেই।
রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনকে ভিডিও ফুটেজ (Video Footage) সংগ্রহ এবং সংরক্ষণের কাজ করতে হবে।
বহাল থাকবে পুলিশ পিকেট।এছাড়া এলাকায় শান্তি পুনঃপ্রতিষ্ঠা করতে প্রয়োজনীয় পদক্ষেপ করবে রাজ্য।
অশান্তির জেরে কেউ যদি ঘরছাড়া হয়ে থাকেন, তাহলে তাঁদের ঘরে ফেরানোর ব্যবস্থাও করতে হবে রাজ্য সরকারকে।
শনিবার রাতে ঘটনার সূত্রপাত মোমিনপুরের (Mominpur) ময়ূরভঞ্জ রোডে। দুই গোষ্ঠীর সংঘর্ষে ইটবৃষ্টিও হয়। রবিবার দুপুরে ফের উত্তেজনা ছড়ায় ওয়াটগঞ্জ ও একবালপুর থানা এলাকায়। একবালপুর থানা ঘেরাও করে উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। ঘটনায় কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক-সহ বেশ কয়েকজন আহত হন। ঘটনায় এখনও পর্যন্ত ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে কলকাতা পুলিশের তরফে জানানো হয়। ঘটনার পর থেকে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। নামানো হয়েছে র্যাফ (RAF)।

