কলকাতা 

জলপাইগুড়ির মাল বাজারে দুর্গা প্রতিমার বিসর্জন দিতে গিয়ে মৃত ৮ পরিবারকে দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর, আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : দশমীর রাতে দুর্গা প্রতিমার বিসর্জন দিতে গিয়ে জলপাইগুড়ির মালবাজারের মাল নদীতে হড়পা বানে বিপর্যস্ত পরিবারের পাশে দাঁড়ালো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। একই পরিমাণ আর্থিক সাহায্য ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর দফতরও।

আজ বৃহস্পতিবার টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘দুর্গা প্রতিমা বিসর্জনের সময় জলপাইগুড়িতে মাল নদীতে হড়পা বানে বিপর্যয় হয়েছে। আট জনের মৃত্যু হয়েছে। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ১৩ জনের চিকিৎসা চলছে। তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি।’’

এই ঘটনা প্রসঙ্গে মমতা আরও জানিয়েছেন যে, জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এখনও উদ্ধারকাজ চালাচ্ছে। পুলিশ, সিভিল ডিফেন্স কর্মী ও স্থানীয় যুবকদের সাহায্যে প্রায় ৭০ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, আর কেউ নিখোঁজ নেই।

মালবাজারে বিপর্যয়ে হেল্পলাইন নম্বর খোলা হয়েছে। নম্বর গুলি হল, ০৩৫৬১২৩০৭৮০ ও ৯০৭৩৯৩৬৮১৫। এই কঠিন সময়ে সকলকে জোটবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। টুইটারে তিনি লিখেছেন, ‘‘জলপাইগুড়িতে প্রতিমা নিরঞ্জনের সময় যে দুর্ঘটনা ঘটেছে তাতে আমি ক্ষুব্ধ। এই দুর্ঘটনায় যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি।’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ