প্রাথমিক স্কুলের শিক্ষক পদে আরও ৬৫ জন টেট পরীক্ষার্থীকে চাকরি দিতে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
বাংলার জনরব ডেস্ক : আরও ৬৫ জন টেট পরীক্ষার্থীকে চাকরি দিতে নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলার রায় দিতে গিয়ে এই নির্দেশ দিলেন তিনি।
এর আগে প্রথমে ৭৭ জন, পরে ১১২ জন, মোট ১৮৯ জন টেট পরীক্ষার্থীকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পুজোর আগেই তাঁদের প্রাথমিক স্কুলের শিক্ষক পদে নিয়োগপত্র দিতে হবে বলে নির্দেশ দিয়েছিলেন তিনি। নতুন ৬৫ জনকেও পুজোর আগেই চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আদালতের নির্দেশ মোতাবেক, ১৮৫ জনকে চাকরি দেওয়া হয়েছে বলে আদালতে জানায় প্রাথমিক শিক্ষা পর্ষদ।

