PM Narendra Modi: জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের মৃত্যুতে ভারতে শনিবার জাতীয় শোক ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর
বাংলার জনরব ডেস্ক : জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে আজ এক প্রচার অভিযানের ভাষণ দেওয়ার সময় গুলিবিদ্ধ হন তারপর হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়। জাপানি প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর মৃত্যুতে আগামীকাল শনিবার রাষ্ট্রীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় জানিয়েছেন, ‘আমার প্রিয় বন্ধুর প্রয়াণে মর্মামত। দুঃখপ্রকাশের ভাষা নেই। বিশ্বের রাজনীতিবিদদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। অসামান্য নেতা উনি। অসাধারণ প্রশাসক ছিলেন। জাপানের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন।’
As a mark of our deepest respect for former Prime Minister Abe Shinzo, a one day national mourning shall be observed on 9 July 2022.
— Narendra Modi (@narendramodi) July 8, 2022
জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথাও টুইটারে তুলে ধরেছেন মোদী। লিখেছেন, ‘আবের সঙ্গে আমার যোগাযোগ বহু বছর ধরে। গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন ওঁর সঙ্গে আলাপ হয়েছিল। তার পর থেকে সেই বন্ধুত্ব বজায় ছিল। অর্থনীতি ও আন্তর্জাতিক বিষয়ে ওঁর তীক্ষ্ণ অন্তর্দৃষ্টি আমার উপর গভীর ছাপ ফেলেছে।’

I am shocked and saddened beyond words at the tragic demise of one of my dearest friends, Shinzo Abe. He was a towering global statesman, an outstanding leader, and a remarkable administrator. He dedicated his life to make Japan and the world a better place.
— Narendra Modi (@narendramodi) July 8, 2022
মোদী আরও লিখেছেন, ‘আমার সাম্প্রতিক জাপান সফরেও ওঁর সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়েছিল। বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। উনি বুদ্ধিমান ছিলেন। ওঁর পরিবার ও জাপানের মানুষের প্রতি সমবেদনা।’ ভারত-জাপান সম্পর্ক মজবুত করতে শিনজোর অপরিসীম অবদানের কথাও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘জাপানের সঙ্গে শোকস্তব্ধ গোটা ভারত। এই কঠিন সময়ে জাপানের ভাইবোনদের পাশে রয়েছি।’

