মুন্ডেশ্বরী নদীর ওপর বাঁশের তৈরী সেতুটি ভেঙ্গে যাওয়ায় দুশ্চিন্তায় ভাটোরা ও ঘোড়াবেড়িয়া চিৎনানের কয়েক হাজার মানুষ
এম, এ, মনু উলুবেড়িয়া, মুন্ডেশ্বরী নদীর ওপর বাঁশের তৈরী জনসাধারনের যাতায়াতের দীর্ঘ সেতুটি বুধবার দুপুরে জলের তোড়ে ভেঙ্গে যায়, ফলে হাওড়া জেলার সঙ্গে দ্বীপাঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কুলিয়া ঘাট থেকে দ্বীপাঞ্চলের যোগযোগের একমাত্র নৌকর উপর নির্ভর করতে হচ্ছে সাধারণ মানুষকে, যাতায়াত করতে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে পর্যাপ্ত নৌকা না থাকায়, ঝুকিপূর্ণ পারাপার জন্য প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, নৌকায় অতিরিক্ত যাত্রী যাতে না ওঠেন,তার জন্য প্রশাসনের তরফে প্রচারকরা হচ্ছে। নিরাপত্তা জন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

হাওড়া জেলার ভাটোরা ও ঘোড়াবেড়িয়া চিৎনান এই দুটি গ্রাম পঞ্চায়েত দ্বীপাঞ্চল আছে। দ্বীপাঞ্চলের সাথে মূল ভূখণ্ডের যোগাযোগের জন্য মুন্ডেশ্বরী নদীর ওপর কয়েকটি বাঁশের সেতুর মধ্যে কুলিয়া ঘাট সেতু টি গুরুত্বপূর্ণ, এই সেতু দিয়ে হাওড়া, হুগলী, পশ্চিম মেদিনীপুরের প্রায় দশহাজার মানুষের যাতায়াত,। বিপজ্জনক ভাবে ঝুলে আছে বাঁশের সেতু, যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন, ফলে কয়েক হাজার মানুষ বিপাকে, সুরাহা মিলবে কবে? দুশ্চিন্তায় দ্বীপাঞ্চলবাসী।অন্য দিকে নৌকায় যাত্রী ভাড়া বেশী নেওয়া অভিযোগ ওঠে।নৌকার তুলনায় যাত্রী বেশী থাকায় পরিস্থিতি সামালাতে পুলিশ প্রশাসন তৎপর থাকতে হচ্ছে।


