”যেখানেই যে পালাক, ধরে আনতে হবে, আনারুলকে গ্রেপ্তার করতে হবে” রামপুরহাট পরিদর্শনে গিয়ে পুলিশকে নির্দেশ দিলেন মমতা
বাংলার জনরব ডেস্ক : বগটুই এর নৃশংস ঘটনার নেপথ্যে তৃণমূলের একাংশ যে দায়ী তা ঘটনার প্রথম দিন থেকেই অভিযোগ উঠেছিল। এবার খোদ মুখ্যমন্ত্রী কার্যত এই অভিযোগেই সিলমোহর দিলেন।
আজ বৃহস্পতিবার রামপুরহাট সফরে গিয়ে এই নৃশংস ঘটনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)নিজেই পুলিশকে কার্যত কাঠগড়ায় তুললেন। সেইসঙ্গে দলের নেতাকেও সরাসরি গ্রেপ্তারির নির্দেশ দিলেন। বৃহস্পতিবার দুপুরে বগটুই গ্রামে নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে দোষীদের কড়া শাস্তি দিতে হবে বলে পুলিশকে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট বললেন, এস়ডিপিও, আইসি, ডিআইজি – পুলিশকে ঠিকমতো কাজে লাগায়নি যারা, তাদের কঠোর শাস্তি দিতে হবে।
Advertisement

তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট আনারুল হোসেনের নাম করে বললেন – ”আনারুলকে গ্রেপ্তার করতে হবে।” তাঁর কথায়, ”যেখানেই যে পালাক, ধরে আনতে হবে।”

