মাধ্যমিক ২০২২ : চোখ বুলিয়ে নাও ●জীবন বিজ্ঞান, পরীক্ষার প্রস্তুতি নিয়ে শেষ মুহূর্তের টিপস অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর
মাধ্যমিক ২০২২
● *চোখ বুলিয়ে নাও*
● *জীবন বিজ্ঞান*
সৌজন্যে : অভিজ্ঞ শিক্ষকমন্ডলী
সহযোগিতায়ঃ অনুসন্ধান কলকাতা
উপস্থাপনাঃ বাংলার জনরব
প্রথমেই বলি এই মুহুর্তে নতুন কিছু পড়ার কোনো প্রয়োজন নেই। তুমি যা পড়েছো তা দিয়ে অনায়াসেই ভালো পরীক্ষা দেওয়া সম্ভব। শুধু যা পড়েছো সেগুলিকে আরো একবার ভালো করে দেখে নাও।

সম্পাদনায় : গিরিধারী চক্রবর্তী
এখন, এসো একবার দেখে নিই,মাধ্যমিক-এর জীবনবিজ্ঞান প্রশ্ন কাঠামো কীভাবে সজ্জিত হয় —
*বিভাগ-‘ ক’* : বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন ১৫টি
*বিভাগ- ‘খ’* : ২১টি (সত্য ও মিথ্যা, শূন্য স্থান পূরণ,স্তম্ভ-মিল,অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
*বিভাগ-‘গ’* সংক্ষিপ্ত প্রশ্ন ১২টি প্রশ্নের উত্তর করতে হবে (সংঞ্জা, বৈশিষ্ট্য, পার্থক্য, যুক্তি, উদাহরণ বিষয়ে প্রশ্ন থাকবে)
*বিভাগ-‘ঘ’* এই বিভাগ থেকে ছয় টি প্রশ্ন করতে হবে।
৪.১ প্রশ্নে ছবি এঁকে লেবেল করতে হবে।
● *এবছরের জন্য গুরুত্বপূর্ণ চিত্র* :
চোখ
নিউরন
উদ্ভিদ/প্রাণী কোষের মাইটোসিস
কোষ বিভাজনের আনাফেজ ও মেটাফেজ দশা।
● *সংঞ্জা:* সিসমোন্যাস্টি,উপযোজন, সংকরায়ণ,মাইক্রোপ্রোপাগেশন, জনুক্রম ,অ্য লীল, দিন,বুলবিল,পার্থেনোকারপি
● *পার্থক্য* :
১)ট্রপিক চলন ওন্যাস্টিক চলন
২)ইউক্রোমাটিন ও হেটরোক্রোমাটিন
৩)DNA ও RNA
৪)অক্সিন ও জিব্বেরেলিন
৫)গুরুমস্তিষ্ক ও লঘুমস্তিষ্ক
● *গুরুত্বপূর্ণ প্রশ্ন সমূহ:*
ক)ফার্ণের জনুক্রম শব্দচিত্রের মধ্যে দেখাও।
খ) অণুবিস্তারণ শব্দচিত্রের মধ্যে দেখাও
গ)প্রফেজ ও টেলোফেজের বিপরীত মুখী ঘটনা গুলি লেখ।
ঘ) ক্রোমোজোম,জিনও DNA এর আন্তঃসম্পর্ক লেখ।ঙ)CSFএর অবস্থানও কার্য-
পরীক্ষা খুব ভালো হবে। তোমাদের সার্বিক সাফল্য কামনা করি।
□ সম্পাদনায় : গিরিধারী চক্রবর্তী □

