কলকাতা 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২৫ বছরের জনসেবা উপলক্ষে ‘সেবা জ্যোতি যাত্রা’, উন্নয়ন ও গণতন্ত্রের বার্তা

শেয়ার করুন

স্মৃতি সামন্ত, কলকাতা :  রাজ্য বিজেপি সল্টলেক কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রী শমীক ভট্টাচার্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদরদাস মোদীর জনজীবন ও প্রশাসনের সর্বোচ্চ পদে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ এবং ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।

তিনি বলেন,১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জন্মদিন থেকে শুরু হওয়া ‘সেবা সংকল্প অভিযান’ আগামী ১৭ অক্টোবর পর্যন্ত চলবে। আগামী ৭ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনের সর্বোচ্চ পদে নিরবচ্ছিন্নভাবে ২৫ বছর পূর্ণ হবে। সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এটি একটি বিরল দৃষ্টান্ত।*

*৭ অক্টোবর সারা দেশে ‘সেবা জ্যোতি যাত্রা’ অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গের ২৩টি জেলার সদর দফতরে বিজেপি কর্মীদের উপস্থিতিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সর্বভারতীয় সভাপতি শ্রী নিতিন নবীন এবং প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বক্তব্য সম্প্রচারিত হবে। এরপর বিজেপি কর্মীরা বিভিন্ন দিক থেকে মশাল যাত্রা ও ‘সেবা জ্যোতি যাত্রা’য় অংশগ্রহণ করবেন।

শ্রী ভট্টাচার্য জানান, কলকাতার *ইন্ডিয়ান মিউজিয়ামেও একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে।* সেখানে গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে শ্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক সাফল্য, গুজরাতের আর্থ-সামাজিক উন্নয়ন, সেচ ব্যবস্থা, প্রান্তিক মানুষের কল্যাণ এবং পরবর্তীকালে প্রধানমন্ত্রী হিসেবে তাঁর ২৫ বছরের জনসেবার বিভিন্ন দিক তুলে ধরা হবে।

একইসঙ্গে পশ্চিমবঙ্গে নতুন সরকারের প্রথম ১০০ থেকে ১৪০ দিনের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও সাফল্যও প্রদর্শনীর মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা হবে।

শ্রী শমীক ভট্টাচার্য বলেন, “টুডেস রিলিজিয়ন ইজ ডেমোক্রেসি অ্যান্ড টুডেস পলিটিক্স ইজ ডেভেলপমেন্ট।”* প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনীতির গতানুগতিক পরিভাষা বদলে উন্নয়নকে রাজনীতির মূল লক্ষ্য হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। আজকের তরুণ প্রজন্ম আধুনিক জীবনযাত্রা, আন্তর্জাতিক মানের শিক্ষা, গণতান্ত্রিক পরিবেশ, অর্থনৈতিক বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ চায়। প্রধানমন্ত্রী সেই প্রত্যাশাকেই বাস্তবায়নের পথে এগিয়ে চলেছেন।

৭ অক্টোবরের কর্মসূচিতে বিজেপির পাশাপাশি সাধারণ মানুষকেও অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ