কলকাতায় CLC Tanners Association-এর ২২তম বার্ষিক সাধারণ সভা
স্মৃতি সামন্ত, কলকাতা : শিল্পের ভবিষ্যৎ ও পরিবেশবান্ধব উদ্যোগ নিয়ে কলকাতায় অনুষ্ঠিত হল CLC Tanners Association-এর ২২তম Annual General Meeting (AGM। শহরের একটি বিশিষ্ট হোটেলের সভাকক্ষে আয়োজিত এই বার্ষিক সাধারণ সভায় চর্মশিল্পের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিত্ব, উদ্যোক্তা, শিল্পকর্তা ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। শিল্পক্ষেত্রের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ সম্ভাবনা এবং পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত অতিথি ও সংগঠনের সদস্যদের নিয়ে ছিল বিশেষ আলোচনা পর্ব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মন্ত্রী দিলীপ ঘোষ, বিজেপি মহিলা মোর্চার নেত্রী রিংকু মজুমদার,ও এগ্রিকালচার ডিপার্টমেন্টের মন্ত্রী অশোক দিন্দাল ।
মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, এরকম সংগঠন একতা ভাবে কাজ করলেই উন্নয়ন সম্ভব।
লেদার কমপ্লেক্সের চেয়ারম্যান রমেশ জুনেজা বলেন , এই প্রথম বিজেপি সরকারের পক্ষ থেকে খুব সুন্দর ভাবে অনুষ্ঠানটি সার্থকতা লাভ করেছে। মন্ত্রীরা স্বতঃস্ফূর্তভাবে প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। সমগ্র অনুষ্ঠানের পরিচালনার দায়িত্বে ছিলেন, ট্রেজারার সালমান আরশাদ।
CLC Tanners Association-এর পক্ষ থেকে আয়োজিত এই বার্ষিক সভা সংগঠনের কার্যক্রম পর্যালোচনা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি মঞ্চ হিসেবে বিবেচিত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিদের উপস্থিতি এবং পারস্পরিক মতবিনিময় সংগঠনের ঐক্য ও সহযোগিতার বার্তাকে আরও স্পষ্ট করে তোলে।

