SSC : এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগে আর্থিক দুর্নীতির মামলার তদন্তে নামছে ইডি,আরো চাপে তৃণমূল কংগ্রেস
বাংলার জনরব ডেস্ক : এরাজ্যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগে কোন আর্থিক অনিয়ম হয়েছে কিনা তার তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও (ইডি)। সাধারণত কোথাও বড় অঙ্কের টাকা নয়ছয়ের ইঙ্গিত মিললে, সেখানে সিবিআইয়ের সঙ্গে তদন্তে নামে ইডি। এ রাজ্যেই যেমন এর আগে সারদা, রোজ় ভ্যালি, নারদ এবং গরু-কয়লা পাচারের তদন্তে নেমেছে তারা। সূত্রের খবর অনুযায়ী, এ বার সেই তালিকায় যুক্ত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) সংক্রান্ত যাবতীয় মামলাও। ইডি সূত্রে খবর, এসএসসি-তে স্কুল শিক্ষক, গ্রুপ-সি ও গ্রুপ-ডি কর্মী নিয়োগের ক্ষেত্রে কোটি কোটি টাকা নয়ছয় হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই সব মামলা…
আরও পড়ুন