আন্তর্জাতিক 

আর্থিক সংকটে জর্জরিত মার্কিন যুক্তরাষ্ট্র ভাঙনের মুখে! অস্তিত্বের সংকটে?

সেখ ইবাদুল ইসলাম : আমেরিকা কি গভীর সংকটের মধ্যে পড়তে চলেছে? আমেরিকার পরিণতি কি সোভিয়েত ইউনিয়নের মধ্যে হতে চলেছে? আগামী কয়েক বছরের মধ্যে আমেরিকা কি ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাবে? ট্রাম্প জমানার দ্বিতীয় দফায় আমেরিকার বিদেশনীতিকে কেন্দ্র করে বিতর্কের অন্ত নেই। তাঁর নেওয়া বহু সিদ্ধান্তের সঙ্গে বিশ্লেষকদের একাংশ আবার সাবেক সোভিয়েত ইউনিয়নের শেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভের একাধিক পদক্ষেপের মিল খুঁজে পেয়েছেন। এর মধ্যে অন্যতম হল আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার এবং পূর্ব ইউরোপে মস্কোর গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলা। ফলস্বরূপ ১৯৯১ সালে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় সোভিয়েত ইউনিয়ন, জন্ম হয় রাশিয়া-সহ ১৫টি…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

আমেরিকায় সরকারের সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে গেল, ছাঁটাই হতে পারেন দেড় লক্ষ কর্মচারী

বাংলার জনরব ডেস্ক : সিনেটে অর্থ বাজেট পাস না হওয়ার কারণে আমেরিকার সরকার কার্যত বন্ধ হয়ে গেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে দ্বিতীয়বারের জন্য এই ধরনের ঘটনা ঘটলো। আমেরিকার সরকারের সমস্ত কাজকর্ম বুধবার থেকে স্তব্ধ হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ভাষ্যকারদের মতে এর ফলে বহু মানুষের চাকরি চলে যাবে। ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন প্রায় দেড় লক্ষ সরকারি কর্মী কাজ হারাতে পারেন। কেন এমন হল? মার্কিন অর্থবর্ষ শেষ হয় ৩০ সেপ্টেম্বর। তাই মঙ্গলবার অর্থবর্ষের শেষ দিনে নিয়মমাফিক মার্কিন সরকারের জন্য বরাদ্দ তহবিল ফের নতুন করে স্থির করা হয়। কিন্তু নতুন…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

আমেরিকায় শাটডাউন! ট্রাম্প প্রশাসনের কাজকর্ম স্তব্ধ! রহস্য?

বিশেষ প্রতিনিধি : অনির্দিষ্টকালের জন্য অচল হয়ে যেতে চলেছে আমেরিকার সরকার। মার্কিন সেনেট মঙ্গলবার প্রশাসনের তহবিল সংক্রান্ত বিল অনুমোদন করতে পারেনি। রিপাবলিকান এবং ডেমোক্র্যাটেরা এই বিল নিয়ে একমত হতে পারেননি। ফলে বুধবার থেকেই সরকারি কাজকর্ম বন্ধ হয়ে যাবে। হোয়াইট হাউস আনুষ্ঠানিক ভাবে আসন্ন ‘শাটডাউন’ ঘোষণা করে দিয়েছে। এর ফলে বিমানযাত্রা থেকে শুরু করে বিনিয়োগ, গবেষণা— বহু ক্ষেত্রে কোপ পড়তে পারে। শুধুমাত্র আপৎকালীন পরিষেবাগুলি সচল থাকবে বলে মনে করা হচ্ছে। এর আগে আমেরিকার সরকারে ‘শাটডাউন’ হয়েছিল ছ’বছর আগে, প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্পের প্রথম দফায়। ১ অক্টোবর থেকে আমেরিকায় অর্থবর্ষ শুরু হয়। চলে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

জেন জি- র আন্দোলনে দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশে এক সরকারের পতন

দক্ষিণ এশিয়ায় পর এ বার দক্ষিণ-পূর্ব আফ্রিকা। জেন জ়ি-র হিংসাত্মক বিক্ষোভের জেরে পতন ঘটল আরও একটি দেশের সরকারের। টানা কয়েক দিনের বিক্ষোভের জেরে দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের সরকারকে বরখাস্ত করেছেন সে দেশের প্রেসিডেন্ট। বিদ্যুৎ এবং পানীয় জলের সঙ্কটে ক্ষুব্ধ মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোর বাসিন্দাদের একাংশ পথে নেমেছিলেন। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে দেশের অন্যত্র। আর সামনের সেই আন্দোলনের সামনের সারিতে চলে আসে জেন জ়ি। বিক্ষোভের অভিমুখ ছিল প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজ়োয়েলিনা, প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এনৎসে এবং তাঁদের ঘনিষ্ঠ ধনকুবের মায়মি রাভাতোমাঙ্গার বিরুদ্ধে। বিক্ষোভকারীরা প্রতীক হিসেবে ব্যবহার করছে জাপানি ‘অ্যানিমে ওয়ান পিস’ সিরিজ়ের পাইরেট পতাকা।…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ভয়াবহ ভূমিকম্পের কবলে ফিলিপিন্স,মৃত কমপক্ষে ৩১

টাইফুন রাগাসার পর এবার ভয়াবহ ভূমিকম্পের কবলে ফিলিপিন্স। মঙ্গলবার রাতে ফিলিপিন্সের মধ্যাঞ্চলে ৬.৯ মাত্রার ভূমিকম্পে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আহত হয়েছেন আরও অন্তত ১৪০ জন। ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি। ফলে ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ আটকে রয়েছেন। অনুমান করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আমেরিকার জিওলজিক্যাল সার্ভের (USGS) রিপোর্ট অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বোগো শহর থেকে ১৭ কিলোমিটার উত্তর-পূর্বে। প্রায় ৯০ হাজার মানুষের বাস এই অঞ্চলে। জনবসতিপূর্ণ এই অঞ্চলে ভূমিকম্পের জেরে শহর ও আশেপাশের গ্রামগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বোগো শহরে। এখানে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

লন্ডনে মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুর, ভারতবিরোধী বার্তা, তীব্র নিন্দা ভারতীয় দূতাবাসের

বাংলার জনরব ডেস্ক : আগামী ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী  বিশ্বজুড়ে পালিত হবে। তার ঠিক কয়েকদিন আগেই সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) লন্ডনের ঘটে গেল এক ন্যক্কারজনক ঘটনা। লন্ডনের ‘ট্যাভিস্টক স্কোয়ার’-এ ভাঙা হল মহাত্মা গান্ধীর মূর্তি। তছনছ করা হল মহাত্মার মূর্তি। সেই সঙ্গে গ্রাফিতি করে লেখা হল নানা ভারতবিরোধী মন্তব্য। বেদীর উপর বেশ কিছু উস্কানিমূলক মন্তব্যও পাওয়া গিয়েছে। ভারতীয় হাইকমিশনের তরফে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে । এই ঘটনাকে অত্যন্ত লজ্জাজনক কাজ … অহিংসার ঐতিহ্যের উপর আক্রমণ, বলেছে ভারতীয় হাইকমিশন।স্থানীয় প্রশাসনকে এই ঘটনার কথা জানানো হয়েছে। ইতিমধ্যেই হাইকমিশনের তরফে মৃর্তিটি…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

নেতানিয়াহুর ভাষণের সময় ওয়াকআউট করল যেসব দেশ

বাংলার জনরব ডেস্ক : গাজায় চলমান যুদ্ধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানার মধ্যেও জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সাধারণ পরিষদের চতুর্থ দিনে বেঞ্জামিন নেতানিয়াহুর নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই মধ্যপ্রাচ্যের আরব দেশগুলির সঙ্গে আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার দেশগুলি সভা বয়কট করে। এ সময় অধিবেশনকক্ষে উপস্থিত অনেকেই হাততালি দিয়ে তাদের সমর্থন জানান। পরিষদের সভাপতি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানালেও তাতে তেমন সাড়া মেলেনি। বেঞ্জামিন নেতানিয়াহুর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে অনেক দেশের প্রতিনিধি প্রতিবাদ জানিয়ে অধিবেশনকক্ষ বর্জন (ওয়াকআউট) করেন। ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী, নেতানিয়াহুর প্রবেশের…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ফের ট্রাম্পের শুল্কবাণ! ওষুধের উপরে ১০০% কর বসালেন ট্রাম্প, ভারতীয় ওষুধ শিল্পে বড় বিপর্যয়

বাংলার জনরব ডেস্ক : ফের ট্রাম্পের শুল্কবাণ! এবার ভারতের ওষুধের উপর ১০০ শতাংশ কর বসালেন। এছাড়াও গৃহস্থালির নানা সামগ্রীর উপর ৫০ শতাংশ, আসবাবের উপর ৩০ শতাংশ এবং মালবাহী ট্রাকের উপর ২৫ শতাংশ শুল্কের ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর কথায়, আমেরিকার মাটিতেই এসব পণ্য উৎপাদন করতে হবে। বৃহস্পতিবার নিজস্ব সোশাল মিডিয়া ট্রুথ সোশালে ট্রাম্প লেখেন, আগামী ১ অক্টোবর থেকে সমস্ত সংস্থার ওষুধের উপর ১০০ শতাংশ শুল্ক চাপানো হবে। যদি আমেরিকার মাটিতে সংস্থাগুলি ওষুধ উৎপাদন না করে তাহলে শুল্কের কোপে পড়বে তারা। ইতিমধ্যেই যেসমস্ত ওষুধ প্রস্তুতকারী সংস্থা আমেরিকায় উৎপাদনের কাজ শুরু করেছে,…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

রাষ্ট্রসংঘে অপদস্থ করার চেষ্টা সিক্রেট সার্ভিসকে তদন্তের নির্দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

রাষ্ট্রসংঘে তাঁর বিরুদ্ধে ‘সাবোতাজের হ্যাটট্রিক’ হয়েছে! বিস্ফোরক দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের মতে, তিনি যে চলমান সিঁড়ি থেকে পড়ে যাননি সেটাই অত্যন্ত অবাক করা কাণ্ড। ‘সাবোতাজে’র সঙ্গে যারা যুক্ত তাদের গ্রেফতার করা উচিত বলে নিজের এক্স হ্যান্ডেলে দাবি তুলেছেন ট্রাম্প। উল্লেখ্য, রাষ্ট্রসংঘের বৈঠকে যোগ দিয়ে যাওয়ার সময় একের পর এক যান্ত্রিক সমস্যার মুখে পড়তে হয়েছে মার্কিন প্রেসিডেন্টকে। সেই নিয়েই ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। জানা গিয়েছে, যে ভবনে রাষ্ট্রসংঘের সভা বসেছিল, সেখানে প্রবেশ করার পর সিঁড়ি ধরে উপরে যেতে হয়। সেইমতো চলমান সিঁড়িতে পা রেখেছিলেন সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট। তৎক্ষণাৎ বন্ধ…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ভারত পাকিস্তান সহ বিশ্বের সাতটি যুদ্ধ থামিয়েছি, সাতটি নোবেল পাওয়ার যোগ্য আমি দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার দাবি করলেন, ভারত-পাক যুদ্ধ থামিয়েছেন তিনিই। শুধু ভারত-পাকিস্তানই নয়, বিশ্বে সাত-সাতটি বড় যুদ্ধ থেমেছে তাঁর জন্য! প্রতিটির জন্য একটি করে নোবেল শান্তি পুরস্কার তাঁর প্রাপ্য। শনিবার আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউটের ফাউন্ডার্স নৈশভোজে উপস্থিত ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট। সেখানে তিনি জানান, ভারত-পাকিস্তানের যুদ্ধ থেমেছে তাঁর মধ্যস্থতাতেই। ট্রাম্প বলেন, ‘‘আমরা শান্তি চুক্তি করাচ্ছি। যুদ্ধ থামাচ্ছি। এই ভারত-পাকিস্তানের কথাই ভাবুন। জানেন কী ভাবে তাদের যুদ্ধ থামিয়েছি? বাণিজ্যচুক্তির মাধ্যমে।’’ তাঁর সংযোজন, ‘‘ভারতের ক্ষেত্রে বলেছিলাম, যুদ্ধ না থামালে আমরা কিন্তু বাণিজ্য করব না। ওরা থেমে গেল। ওরা বাণিজ্য চেয়েছিল। আর দুই দেশের…

আরও পড়ুন