দেশ 

বিহার বিধানসভা নির্বাচনে রাহুল ও তেজস্বীর সঙ্গে জোট করতে চায় মিম!

বাংলার জনরব ডেস্ক : বিহারের আসন্ন বিধানসভা ভোটে আরজেডি-কংগ্রেস-বামেদের ‘মহাগঠবন্ধনে’ শামিল হতে চায় মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন (মিম)। হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসির দল ইতিমধ্যেই প্রকাশ্যে এ বিষয়ে বার্তা দিয়েছে। দলের বিহার রাজ্য সভাপতি তথা বিধায়ক আখতারউল ইমান বৃহস্পতিবার ‘দ্য প্রিন্ট’-কে বলেছেন, ‘‘ধর্মনিরপেক্ষ ভোটের বিভাজন এড়াতে আমরা মহাগঠবন্ধনের সঙ্গে জোট বেঁধে লড়তে চাই। বল এখন তাদের কোর্টে।’’ ২০২০ সালের বিহার বিধানসভা ভোটে মায়াবতীর বিএসপি এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উপেন্দ্র কুশওয়াহারা রাষ্ট্রীয় লোকসমতা পার্টি (আরএলএসপি)-র সঙ্গে সমঝোতা করে ওয়েইসির দল ২০টি আসনে লড়ে পাঁচটি দখল করেছিল। সবগুলিই পশ্চিমবঙ্গের গা-ঘেঁষা সীমাঞ্চল এলাকার কিসানগঞ্জ লোকসভা কেন্দ্রে।…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

দু পক্ষ একসঙ্গে বসে সমস্যার সমাধান করুন ভারত পাকিস্তানকে পরামর্শ রাশিয়ার

ভারত পাকিস্তানের মধ্যে অশান্তি মেটাতে এবং কাশ্মীর সমস্যার সমাধানের জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন মধ্যস্থতার ভূমিকা নেওয়ার কথা বলছেন ঠিক তখনই নয় দিল্লি ও ইসলামাবাদকে একসঙ্গে বসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে বলল রাশিয়া। সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিশেষ সহযোগী সৈয়দ তারেক ফাতিমির সঙ্গে বৈঠক করেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। সেখানেই দ্বিপাক্ষিক সমাধানের কথা বলেন লাভরভ। ফাতিমি এবং লাভরভের বৈঠকের পর একটি বিবৃতি প্রকাশ করেছে রুশ বিদেশ মন্ত্রক। সেখানে বলা হয়েছে, “দ্বিপাক্ষিক সহযোগিতা, আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা হয়েছে লাভরভ এবং ফাতেমির মধ্যে। ভারত-পাকিস্তান সম্পর্কের বর্তমান পরিস্থিতি…

আরও পড়ুন
দেশ 

প্রেমিককে দিয়ে যৌন হেনস্তা করাত মা! হরিদ্বারে নাবালিকার অভিযোগে মা সহ গ্রেফতার দুই

বাংলার জনরব ডেস্ক : প্রেমিক-সহ আরও কয়েকজন যুবককে দিয়ে নিজের ১৩ বছরেরে মেয়েকে যৌন হেনস্তা করাত মা! নাবালিকা মেয়ের অভিযোগের ভিত্তিতে হরিদ্বার পুলিশ মা ও মায়ের প্রেমিক সুমিত পাটওয়ালকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, আরও কয়েকজনের খোঁজে তল্লাশি চলছে। এদিকে অভিযুক্ত মহিলা বিজেপির সদস্য বলে জানা গিয়েছে। হরিদ্বারের সিনিয়র পুলিশ অফিসার পরমেন্দ্র ডোভাল জানিয়েছেন, এক ১৩ বছর বয়সি নাবালিকা পুলিশের কাছে যৌন হেনস্তার অভিযোগ জানায়। এরপর ওই নাবালিকার শারীরিক পরীক্ষা করানো হয়। রিপোর্টে ধরা পড়ে ওই নাবালিকাকে একাধিকবার যৌন হেনস্তা করা হয়েছে। এরপরই অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। অবশেষে নাবালিকার মা…

আরও পড়ুন
জেলা 

বোলপুরের আইসিকে হুমকির ঘটনায় SDPO অফিসে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল

বিশেষ প্রতিনিধি : দীর্ঘ টালবাহানার পর বোলপুরের আইসিকে হুমকির ঘটনাকাণ্ডে সাত দিন পর, বৃহস্পতিবার এসডিপিও অফিসে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। দুপুর ৩টের একটু পরে তিনি সেখানে যান। অনুব্রত এবং বোলপুর থানার আইসি লিটন হালদারের কথোপকথনের একটি ‘অডিয়ো ক্লিপ’ গত বৃহস্পতিবার সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে আইসি-কে গালিগালাজ ও কুকথা বলার অভিযোগ উঠেছিল কেষ্টর বিরুদ্ধে। পরে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে ‘নিঃশর্ত ক্ষমা’ও চান কেষ্ট। একই সঙ্গে ‘চক্রান্তে’র অভিযোগও তোলেন তিনি। পুলিশও মামলা দায়ের করে তাঁকে শনিবার এসডিপিও-র (বোলপুর) দফতরে হাজিরার নোটিস পাঠায়। সেই দিন না-যাওয়ায় তাঁকে দ্বিতীয় নোটিস পাঠিয়ে রবিবার বেলা ১১টায় ফের…

আরও পড়ুন
কলকাতা 

জামিন পেলেন শর্মিষ্ঠা পানোলি! তদন্তে সহযোগিতার নির্দেশ

কলকাতা হাই কোর্টে ইউটিউবার শর্মিষ্ঠা পানোলির জামিন মঞ্জুর। ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন বিচারপতি রাজা বসু চৌধুরী। তদন্তে সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না শর্মিষ্ঠা। পড়াশোনার প্রয়োজনে দেশের বাইরে যেতে হলে নিম্ন আদালতকে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। শর্মিষ্ঠাকে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দিতে হবে। তবে তাকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের কোনও প্রয়োজন নেই। বিচারপতির পর্যবেক্ষণ, অপারেশন সিঁদুরের প্রশংসা করে নির্দিষ্ট ধর্মকে ঠিক কোন ভাষায় অপমান করেছিলেন শর্মিষ্ঠা, তা অভিযোগপত্রে লেখা ছিল না। যে গ্রেফতারি পরোয়ানা জারি…

আরও পড়ুন
কলকাতা 

দিলীপের পর এবার বিয়ে করলেন মহুয়া মৈত্র! পাত্র কে?

বাংলার জনরব ডেস্ক : দিলীপের পর এবার বিয়ে করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। যদিও তিনি বিয়ে করেছেন ৩ মে কিন্তু সেই খবর বাইরে আসতে প্রায় এক মাস কেটে গেল।জার্মানিতে বিবাহ সম্পন্ন হয়েছে তাঁদের। তবে সেকথা এতদিন ঘুণাক্ষরেও টের পাওয়া যায়নি। এমনকি দলের অনেকেই জানতেন না বলে খবর। মহুয়ার বিয়ের খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছে। জার্মানিতে বিবাহ সম্পন্ন হয়েছে তাঁদের। তবে সেকথা এতদিন ঘুণাক্ষরেও টের পাওয়া যায়নি। এমনকি দলের অনেকেই জানতেন না বলে খবর। মহুয়ার বিয়ের খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছে। বাংলার এই সাংসদ বিয়ে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

‘‘বিচারপতিদের অবশ্যই বহিরাগত নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকতে হবে’’ ব্রিটেনে বললেন প্রধান বিচারপতি বিআর গবই

বাংলার জনরব ডেস্ক : অবসরগ্রহণের পর বিচারপতিদের রাজনীতিতে যোগদান আখেরে বিচারব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সন্দেহ তৈরি করে। ব্রিটেনে আয়োজিত এক আলোচনাসভায় গিয়ে এমনই মন্তব্য করলেন ভারতের প্রধান বিচারপতি বিআর গবই। পাশাপাশি, প্রধান বিচারপতি নিয়োগ নিয়েও বেশ কিছু মন্তব্য করেছেন তিনি। ব্রিটেনে সুপ্রিম কোর্ট আয়োজিত গোলটেবিল বৈঠকে যোগ দিয়েছিলেন প্রধান বিচারপতি গবই। ইংল্যান্ড ও ওয়েলসের মহিলা প্রধান বিচারপতি ব্যারোনেস কার, বিচারপতি বিক্রম নাথ এবং ব্রিটেনের সুপ্রিম কোর্টের বিচারপতি জর্জ লেগেটের উপস্থিতিতে ভারতের বিচারব্যবস্থা সম্পর্কে বলতে গিয়ে রাজনীতি ও বিচারব্যবস্থা নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। তিনি বলেন, ‘‘ভারতে বিচারপতিদের অবসরের…

আরও পড়ুন
জেলা 

বোলপুরের আইসি লিটন হালদারের বিরুদ্ধে বালি মাফিয়াদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, শুরু বিভাগীয় তদন্ত

বাংলার জনরব ডেস্ক : অনুব্রত মণ্ডল অশ্লীল ভাষায় গালিগালাজ দিয়েছিলেন যে পুলিশ অফিসারকে এবার সেই পুলিশ অফিসার বড়সড় অভিযোগের মধ্যে পড়তে চলেছেন। বীরভূম পুলিশ সূত্রে খবর ওই অফিসারের বিরুদ্ধে ইতিমধ্যে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। বোলপুরের বহু মানুষ আইসি-র বিরুদ্ধে বালি মাফিয়াদের সঙ্গে যোগসাজোশ ও তোলাবাজির অভিযোগ করেছেন ৷ সেই অভিযোগের প্রেক্ষিতে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে ৷ এছাড়া, কীভাবে ফোন কলের অডিয়ো রেকর্ডিং ভাইরাল হল, সেটাও তদন্তের আওতায় রাখা হয়েছে ৷ শনি, রবি ও সোমবার পুলিশি হাজিরা এড়ালেও, আদালতে আগাম জামিনের আবেদন করেননি অনুব্রত মণ্ডল ৷ এদিনও অনুব্রত নিজেকে নিচুপট্টীর বাড়িতে…

আরও পড়ুন
কলকাতা 

মঙ্গলের পর বুধবারেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা! কোথায় কোথায় এই সম্ভাবনা?

বাংলার জনরব ডেস্ক :  মঙ্গলবার রাত থেকে কলকাতা সহ জেলার বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হয়েছে। যার ফলে বুধবার সকালে তাপমাত্রা এক ধাক্কায় বেশ কিছুটা কমে গিয়েছে। ভ্যাপসা গরম থেকে সাময়িক মুক্তি পেয়ে স্বস্তিতে শহরবাসীও। বুধবারও দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভ্যাপসা গরমের সঙ্গেই পাল্লা দিয়ে চলবে দুর্যোগ। বৃহস্পতিবার পর্যন্ত এমনই চলবে। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। রাতে ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রা এক ধাক্কায় ৬ ডিগ্রি কমে গিয়েছে। সকাল থেকে আকাশ মেঘলা। খানিক রোদের মুখ দেখা গেলেও সন্ধ্যার পর থেকেই…

আরও পড়ুন
কলকাতা 

হাত ছেড়ে প্রবীণ কংগ্রেস নেতা হাত ধরলেন মমতার

বাংলার জনরব ডেস্ক : বঙ্গ রাজনীতিতে বড় ধাক্কা খেলো প্রদেশ কংগ্রেস। ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে এই ধাক্কা কতটা সামনে উঠতে পারবে কংগ্রেস দল তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। উত্তরবঙ্গ কংগ্রেসের অন্যতম প্রথম সারির নেতা প্রাক্তন বিধায়ক শংকর মালাকার যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।  মঙ্গলবার তৃণমূল ভবনে দলের রাজ্য সম্পাদক সুব্রত বক্সি ও মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে ঘাসফুলের পতাকা হাতে তুলে নেবেন বর্ষীয়ান কংগ্রেস নেতা। আগামী বিধানসভা নির্বাচনে তাঁর মতো দক্ষ সংগঠককে দলে টেনে উত্তরবঙ্গের পদ্মবনে ধস নামাতে নতুন করে লড়াইয়ে নামতে প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ৭০ বছর বয়সি শংকর মালাকারের…

আরও পড়ুন