স্বচ্ছতা অভিযানে স্বতঃস্ফূর্তভাবে উদ্যোগ নিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী
স্মৃতি সামন্ত, কলকাতা : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার কলকাতা পুরসভার কেন্দ্রীয় ভবনে – “স্বচ্ছতা সে স্বাগত” ৫ দিনের কেন্দ্রীয় কর্মসূচির উদ্বোধন করেন। আগামী ২০ জুন পর্যন্ত তা চলবে। প্রথম দফায় ১৭ জুন গঙ্গার ঘাটে স্বচ্ছতা সে স্বাগত কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই হাজির থাকতে চলেছেন। আগামী ১৮ তারিখ প্রত্যুষে ভবানীপুর বিধানসভা এলাকায় স্বচ্ছতা সে স্বাগত কর্মসূচি পালনের অঙ্গ হিসেবে সচেতনতা অভিযানে মুখ্যমন্ত্রী সশরীরে উপস্থিত থাকার কথা রয়েছে। পরদিন, ১৯ তারিখ কলকাতা পুরসভার কেন্দ্রীয় ভবনের সামনে থেকে হাফ ম্যারাথন এর সূচনা পর্বে মুখ্যমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এবং তা মহাকরণের সামনে গিয়ে শেষ হবে এই ঘোষণা করা হয়েছে।
সেইসঙ্গে এদিনের অনুষ্ঠানে যোগদান করেছেন মুখ্যমন্ত্রী সহ রাজ্য মন্ত্রিসভার সদস্য স্বপন দাশগুপ্ত, তাপস রায়, অগ্নিমিত্র পাল, প্রতিমা চক্রবর্তী ও ডা. ইন্দ্রনীল খান বিধায়ক সন্দীপন সাহা। বিজেপির বিধায়ক পাপিয়া অধিকারী, শর্বরী মুখার্জি। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন বিদায়ী পুর বোর্ডের চেয়ারপার্সন মালা রায়, মেয়র ফিরহাদ হাকিম, দেবব্রত মজুমদার, দেবাশিস কুমার প্রমুখ। সেইসঙ্গে জাভেদ আহমেদ খান তৎসহ একাধিক সাংসদ – বিধায়ক ও পুরপিতা ও পুরমাতাদের উপস্থিত ছিল লক্ষ্যণীয়।

