কলকাতা 

বিজেপি আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের আগেই কয়েক হাজার কোটি বরাদ্দ কেন্দ্রের!

শেয়ার করুন

আজ, শনিবার বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ করলেন। বাংলায় এবার ডবল ইঞ্জিন সরকার। নতুন সরকার গঠনের আগেই বড় বার্তা এল দিল্লি থেকে। জল জীবন মিশন প্রকল্পের ২,৭০০ কোটি টাকা কেন্দ্র থেকে পেতে চলেছে বাংলার নতুন বিজেপি সরকার। তৃণমূল সরকারের আমল থেকেই এই প্রকল্পের টাকা আটকেছিল বলে খবর।

নবান্ন সূত্রে খবর, এই বিষয়ে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের সঙ্গে বৈঠকে হয়েছে রাজ্যের। সেখানে এই প্রকল্পে রাজ্যের বরাদ্দ, কত টাকা এখনও পর্যন্ত মিলেছে, কতটা কাজ হয়েছে, এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এই সংক্রান্ত একটি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা মউ স্বাক্ষরিত হবে। তারপরই এই খাতে ২৭০০ কোটি টাকা পাবে রাজ্য। জানা গিয়েছে, কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রকের সচিব ভি এল কান্থা রাও-এর সঙ্গে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সচিবের এই বৈঠক হয়েছে।

Advertisement

প্রসঙ্গত, গত দুই বছর ধরে বাংলার জন্য জল জীবন মিশন প্রকল্পের টাকা বরাদ্দ করেনি কেন্দ্র। একাধিক জায়গায় কাজও থমকে রয়েছে। কবে সেই টাকা মঞ্জুর করা হবে, সেই প্রশ্ন উঠেছে। বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর বাংলায় নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়। আজ, শনিবার ব্রিগেড ময়দানে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ। সেই সরকার গঠনের আগে কেন্দ্রীয় সরকারের কোষাগারের মুখ খুলে দিল।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ